• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

মতবিনিময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন অর-রশিদ
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে বীরশ্রেষ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2019   Saturday

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর-রশিদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়ে কাজ করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এই ধরনের কর্মকান্ডের ফলে শিক্ষার্থীরা দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। দেশকে এগিয়ে নিতে সুনাগরিকের ভুমিকা অপরিসীম। আর দেশপ্রেমিক সুনাগরিক সৃষ্টিতে কাজ করছে বীরশ্রেষ্ঠ ফাউন্ডেশন। তিনি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের কর্মকান্ডের ভুয়ষী প্রশংসা করে বলেন, আগামীতে এই ফাউন্ডেশনের যে কোনো কর্মকান্ডে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।


শুক্রবার দুপুরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের সাথে মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ এসব কথা বলেন। রাঙামাটি সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোঃ সাজাহান মিয়া ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল। মতবিনিময় সভা শেষে অতিথিদ্বয়কে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।


এছাড়াও রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমা ও জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।


সকালে উপাচার্য নানিয়ারচরের বুড়িঘাটে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র সমাধিস্থল পরিদর্শন করেন এবং সেখানে স্থানীয় মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠের দেহাবশেষ সমাধিস্থ করা দয়াল কৃষ্ণ চাকমার সাথেও কথা বলেন। এছাড়াও খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন।


সেখান থেকে ফিরে শহরের রিজার্ভ বাজারে অবস্থিত পার্বত্য চট্টগ্রামে প্রথম স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ এম আবদুল আলী’র স্মৃতি বেদী পরিদর্শন করেন। একই সাথে শহীদ আবদুল আলী একাডেমি পরিদর্শন করেন। এসময় স্কুলের প্রধান শিক্ষক হাজী মোঃ নজরুল ইসলাম চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য মোঃ শাওয়াল উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মোঃ মুসলিম উদ্দিন ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ