• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মারমা সম্প্র্রদায়কেও আরো সুশিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে- কংজরী চৌধুরী

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2019   Saturday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক ও শিক্ষাবান্ধব সরকার। এ সরকারের চেতনাকে ধারণ করে মারমা সম্প্রদায়কে আরো সুশিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। বর্তমান ডিজিটাল যুগে সঠিক পথে এগুতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। অন্যান্য সম্প্রদায়ের চাইতে মারমা সম্প্রদায় এতদিন পিছিয়ে পড়ে থাকলেও বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে অনেক এগিয়ে গেছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।


খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রামের শাপলা সংঘের উদ্যেগে আয়োজিত এস,এস,সি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন ও চলতি দায়িত্বে পদায়িত প্রধান শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সিঙ্গিনালা শাপলা সংঘ কার্যালয়ের প্রাঙ্গণে শাপলা সংঘের সভাপতি আনুমং মারমা’র সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক মংসুইপ্রু চৌধুরী, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা, সিঙ্গিনালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্লাথুই কার্বারী, আওয়ামীলীগ এর স্থানীয় নেতা অংসাথোয়াই মারমাসহ অনেকে।


আলোচনা শেষে সিঙ্গিনালা এলাকার এস,এস,সি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন ও চলতি দায়িত্বে পদায়িত প্রধান শিক্ষকদের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ