• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লংগদুতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের কর্মী নিহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2019   Tuesday

রাঙামাটির লংগদুতে দুর্বৃত্তদের গুলিতে মঙ্গলবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) কর্মী নিহত হয়েছে। তার নাম পবিত্র চাকমা ওরফে তোষন (৪২)। এ ঘটনার জন্য ইউপিডিএফের পক্ষ থেকে এমএন লারমা গ্রুপের (সংস্কারবাদী) জনসংহতি সমিতিকে দায়ী করলেও তারা অস্বীকার করেছে।

 

জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে পবিত্র চাকমা ও অন্য একজন ইউপিডিএফ কর্মীকে নিয়ে  সাংগঠনিক কাজে উপজেলার ভূইয়োছড়ায় (ডানে লংগদু) গেলে মহালছড়ির মুবাছড়ি থেকে ১০-১২ দুর্বৃত্ত তাদের উপর অতর্কিতে গুলি চালায়। এতে ঘটনাস্থলে পবিত্র চাকমা নিহত হন। তবে অন্যজন অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন। নিহত পবিত্র চাকমা হেম চন্দ্র কার্বারী পাড়ার শান্তি প্রিয় চাকমার ছেলে। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।

 

এদিকে, ইউপিডিএফের প্রেস সেকশনের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এমএন লারমা গ্রুপের (সংস্কারবাদী) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন। তবে এমএন লারমা গ্রুপের (সংস্কারবাদী) জনসংহতি সমিতির সহ-সাধারন সম্পাদক প্রশান্ত চাকমা এ ঘটনায় তার সংগঠন জড়িত নয় দাবী করে জানান ইউপিডিএফের অভ্যন্তরীন কোন্দলের কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

 

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকতা রঞ্জন কুমার সামন্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পবিত্র চাকমা নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ