• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়িতে মাসব্যাপী মাতৃভাষার প্রশিক্ষণ কোর্স শুরু

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Feb 2019   Monday

খাড়গড়াছড়িতে তিনটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষকদের মাসব্যাপী প্রশিক্ষন কোর্স রোববার  থেকে শুরু হয়েছে।

 

প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রদানের উৎকর্ষ সাধনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহায়তায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগ ইনস্টিটিউটের হল রুমে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত উপ পরিচালক জীতেন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা ও শতরূপা চাকমা, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন উপস্থিত ছিলেন।

 

প্রশিক্ষণে খাগড়াছড়ি সদর উপজেলা ৯০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ নেবেন। এই প্রশিক্ষণ এক মাসব্যাপী চলবে। প্রশিক্ষণে চাকমা মারমা ও ত্রিপুরা ভাষায় আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হবে।

 

অনুষ্ঠানে বক্তরা বলেন, চাকমা মারমা ও ত্রিপুরা সমাজে অনেকেই উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু তারা নিজস্ব মাতৃভাষার বর্ণের সাথেও পরিচিত নন। এটা খুবই লজ্জার। বক্তারা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এমনভাবে প্রশিক্ষণ নিন যাতে আপনাদের অর্জিত জ্ঞান নিয়ে ছাত্রদের নিজস্ব মাতৃভাষার বর্ণমালা, সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ