• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকল সীমান্ত ভোকেশনাল ইনষ্টিটিউটের ভিত্তি প্রস্তুর স্থাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2019   Sunday

রোববার রাঙামাটির বরকল সীমান্ত ভোকেশনাল ইনষ্টিটিউট এর ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে।  ইনষ্টিটিউট এর ভিত্তি প্রস্তুর স্থাপন করেছেন বিগ্রেডিয়ার জেনারেল (অব:) নুরুল হুদা।

 

উল্লেখ্য, ২০১৩ সালে বরকল উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও একটি কলেজ স্থাপন করেছিলেন তৎকালীন বিজিবি রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল নুরুল হুদা। পরবর্তী সময়ে পদন্নোতি পেয়ে বিগ্রেডিয়ার জেনারেল হয়ে বর্তমানে অবসরে যাওয়া শিক্ষানুরাগী এই সেনা কর্মকর্তা।

 

 বরকল সীমান্ত ভোকেশনাল ইনষ্টিটিউট এর ভিত্তি স্থাপনকালে বিগ্রেডিয়ার জেনারেল (অব:) নুরুল হুদার সহধর্মীনি ছাড়াও  বরকল উপজেলার গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ বিগ্রেডিয়ার জেনারেল(অব) নুরুল হুদা। এতে বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বরকল প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা, বরকল সীমান্ত প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মিজানুর রহমান, বরকল রাগীব-রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈাচিং মারমা, কলেজের শিক্ষক রাসেল চাকমা, উপজেলা মসজিদের পেশ ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। । মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি তার হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে বিগ্রেডিয়ার জেনারেল নুরুল হুদা বলেন, একটি অঞ্চলের মানুষজনের মাঝে আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি ভ্রাতৃত্বপূর্ন সম্পর্ক গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। এই শিক্ষার অভাবেই পাহাড়ে অনেক ধরনের ঘটনার জন্ম হতো এবং  এ অঞ্চলের মানুষজন উন্নয়নের মূল স্রোতধারা থেকে পিছিয়ে ছিলো।

 

তিনি আরো বলেন, বিষয়টি উপলব্দি থেকেই আমি কর্মকালীন সময়ে এখানে স্থানীয়দের সাথে মতবিনিময় করে তাদের ইচ্ছেনুসারে একজন দানবীরের সহায়তায় বরকলে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলাম। বর্তমান সময়ে দীর্ঘ পথ পাড়িয়ে দিয়ে এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৫শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করে দক্ষ মানবশক্তিতে পরিণত হচ্ছে এটা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি।

 

তিনি বলেন, পড়ালেখা এমনই একটি অস্ত্র যেটি দিয়ে পুরো পৃথিবীতে পরিবর্তন আনা সম্ভব। তাই একমাত্র শিক্ষার মাধ্যমেই পশ্চাদপদ পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে দক্ষ মানব সম্পদে পরিণত সম্ভব। এই লক্ষ্যে আমি এই উপজেলাবাসীর জন্যে আরো একটি ভোকেশনাল প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি।  তিনি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় স্থানীয়দেরকেও অংশীদারিত্বের ভিত্তিতে এগিয়ে আসার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ