• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

বান্দরবানে চেয়ারম্যানে মনোনয়পত্র জমা দিয়েছেন ২০

স্টাফ রিপোর্টার বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2019   Monday

বান্দরবানে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার বান্দরবানের ৭ উপজেলার উপজেলা চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাচন রিটানিং অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। 

 

বান্দরবান সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম জাহাঙ্গীর। তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো: আবদুল কুদ্দুস।


রোয়াংছড়িতে আওয়ামী লীগের সমর্থীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চহাই মং মারমা। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিটি (পিসিজেএসএস) জেলা কমিটির সাধারণ সম্পাদক ক্যবামং মারমা।


রুমায় উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমা, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও পিসিজেএসএস জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অংথোয়াই চিং মারমা।


থানছি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ সদস্য থোয়াই হ্লা মং মারমা। পিসিজেএসএস সমর্থীত ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যহ্লা চিং মারমা।
লামা উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন। এরা হলেন, আওয়ামী লীগের সমর্থীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা জামাল। তিনি বর্তমানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য। এছাড়া বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের। জাতীয় প্রার্থীর নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেতারা আহম্মদ, সতন্ত্র প্রার্থী আজীজ নগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা রফিক আহম্মদ চৌধুরী, সতন্ত্র প্রার্থী মো: আলমগীর।


আলীকদম উপজেলায় দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জামাল উদ্দিন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালাম।


নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়াম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন। এরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিউল্ল্হা। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানি, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি চচোমং মার্মা, আওয়ামী লীগ নেতা মো: ইকবাল ও মো: ফরিদ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ