• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

জুরাছড়িতে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী শ্যামল কান্তি চাকমার প্রার্থীতা বাতিল

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2019   Wednesday

আসন্ন উপজেলা নির্বাচনে রাঙামাটি জুরাছড়ি উপজেলায় মনোনয়নপত্র দাখিলকৃত ভাইস চেয়ারম্যান পদে শ্যামল কান্তি চাকমার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীতা বাতিল করেছেন রিটানিং অফিসার।

 

নির্বাচন বিধি অনুসারে তার আয়কর রিটার্ন না তাকায় ও নির্বাচন কমিশনে ২শ ৫০ জনের সমর্থকের জমা তালিকায় ভুয়া স্বাক্ষর জালিয়াটির প্রমান পাওয়াই তার প্রার্থীতা বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ মাহাফুজুর রহমান।

 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জুরাছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে  চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনিত রূপ কুমার চাকমা ও স্বতন্ত্র প্রার্থী সুরেশ কুমার চাকমা, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রিটন চাকমা ও শ্যামল কান্তি চাকমা,  মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আল্পনা চাকমা ও জ্যোস্না তালুকদার মনোনয়ন দাখিল করেন।

 

মনোয়নয়নপত্র দাখিলের সময় নবস্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুসারে সংশ্লিষ্ট উপজেলার ২শ ৫০ জনের সমর্থীত ভোটারের স্বাক্ষরসহ দাখিল করতে হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুসরন করতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী শ্যামল কান্তি চাকমা উপজেলার ২শ ৫০ জনের সমর্থীত ভোটারের স্বাক্ষরসহ দাখিল করেন। নির্বাচন কমিশন প্রার্থীর দাখিলকৃত ২শ ৫০ জনের সমর্থীত ভোটারের মধ্যে নির্বাচন কমিশনের নিধারিত ৫ জনের নাম যাচাই বাছাই করেন। ৫ জনের মধ্যে উপজেলা পরিষদের অফিস সহায়ক ও জুরাছড়ি ইউনিয়নের মধ্যবালুখালী গ্রামের শিশির কুমার চাকমা ও পানছড়ি ভুবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নিরাপত্তা প্রহরী বিদ্যুৎ চাকমার নাম সমর্থক হিসেবে উল্লেখ করা হয়।

 

সরকারী বিধি অনুযায়ী সরকারী কোন কর্মচারী কোন জনপ্রতিনিধির সমর্থক হতে পারে না। এছাড়া উল্লেখিত শিশির চাকমা ও বিদ্যুৎ চাকমা তার কোন সমর্থক নয় বলে দাবী করেছেন। তাদের স্বাক্ষর জালিয়াটি করে তাদের নাম নির্বাচন কমিশনে দাখিল করে হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ও  সহকারী রিটানিং অফিসারের কাছে লিখিত জানিয়েছেন তারা।

 

এ বিষয়ে মুঠো ফোনে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শ্যামল কান্তি চাকমা স্বাক্ষর জালিয়াটির বিষয়টি অস্বীকার করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ