• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

দীঘিনালা পদযাত্রায় হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2015   Sunday

দীঘিনালা পদযাত্রায় হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদে রোববার ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা শাখার দপ্তর সম্পাদক যুগল চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, পাহাড়ি ছাত্র ছাত্রীবৃন্দ ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ঢাকা শাখার নেতা সুজেল চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি`র কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা, জেএসএস এমএন লারমা সমর্থিত পিসিপি ঢাকা শাখার সম্পাদক প্রতিভাস চাকমা ও পিসিপি ঢাকা শাখার সদস্য রিয়েল ত্রিপুরা প্রমুখ। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল পল্টন ঘুরে আবারও প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

 

বক্তারা দীঘিনালা জনগণের শান্তিপূর্ণ পদযাত্রায় আইন-শৃংখলা বাহিনীর হামলা অত্যন্ত নিন্দানীয় উল্লেখ করে অবিলম্বে বিজিবি`র ৫১ ব্যাটালিয়ন সরিয়ে নিয়ে উচ্ছেদ হওয়া ২১ পাহাড়ি পরিবারকে নিজ নিজ বসতভিটায় পুনর্বাসন ও পদযাত্রায় অংশগ্রহণকারীদের উপর হামলাকারী সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ