• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

লামায় কুতুপালং রোহিঙ্গা শিবিরের পাঁচ রোহিঙ্গা আটক

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2019   Wednesday

বান্দরবানের লামা  উপজেলার ইয়াংছা সেনাবাহিনী  ও পুলিশ চেক পোষ্টে আলীকদম থেকে চকরিয়াগামী একটি যাত্রীবাহী  বাস তল্লাশি চালিয়ে পাঁচজন রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। বুধবার দুপুর এক ঘটিকার সময় এ রোহিঙ্গাদের  আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা কুতুপালং রোহিঙ্গা শিবিরের ডি ব্লকের নিবন্ধিত রোহিঙ্গা সদস্য।

 

আটককৃত রোহিঙ্গারা হলো- মোঃ সহিদুল্লা(২৫) পিতা মাদুর আহম্মদ,  আবুবক্কর সিদ্দিক(২৬), আতাউল্লাহ(১৮) পিতা- ছগির, ফয়েজ উদ্দিন(৩৩) পিতা-জামাল উদ্দিন ও আবুল কাসেম(৩০) পিতা-কালু উদ্দিন ।

 

ইয়াংছা পুলিশ ফাঁড়ির  আইসি মোঃ আব্দুর আলীম বলেন, বুধবার দুপুর এক ঘটিকার সময় আলীকদম থেকে চকরিয়াগামী একটি যাত্রীবাহী  বাস তল্লাশি চালিয়ে পাঁচজন রোহিঙ্গাকে  আটক করা হয়েছে। আটককৃত পাঁচ রোহিঙ্গাদের মধ্যে তিনজন ডি -৫৮ ব্লকের ও দুইজন ডি-১২ ব্লকের  নিবন্ধিত সদস্য। তারা গত ৩ মার্চ বাজার করার কথা বলে রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে লামায় চলে আসে।

 

এ ব্যাপারে লামার থানার  অফিসার ইনর্চাজ অপ্পেলা রাজু নাহা  বলেন, আটককৃত রোহিঙ্গাদের তাদের রোহিঙ্গা শিবিরে পাঠিয়ে দেওয়া হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ