• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

বাঘাইছড়িতে যৌথ বাহিনীর অভিযানে এম-৪ কারবাইনসহ নানান সরঞ্জাম উদ্ধার

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2019   Wednesday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের লালুকালু ছড়া নামক গভীর অরণ্যে এলাকায় বুধবার বিকালের দিকে যৌথ বাহিনীর অভিযানে  একটি এম-৪ কারবাইনসহ গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে।

 

জানা যায়, বুধবার বিকালের দিকে ১২ বীর বাঘাইহাটের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম আজমের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা গোপণ সংবাদের ভিত্তিতে উপজেলার সাজেক ইউনিয়নের লালুকালুছড়া নামক স্থানের গভীর অরণ্যে অভিযান চালায়। অভিযানের টের পেয়ে সন্ত্রাসীর অস্তানা থেকে যৌথ বাহিনীকে লক্ষ্যে করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি করে। এতে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি করলে সন্ত্রাসারী আস্তানা ছেড়ে পালিয়ে যায়। তবে কেউই হতাহত হয়নি। পরে যৌথ বাহিনীর সদস্যরা  সন্ত্রাসীদের আস্তানা থেকে আমেরিকার তৈরী ১টি এম-৪ কারবাইন, ১টি কাটা রাইফেল,১টি তাজা গুলি,১২টি ম্যাগজিন, ১টি বোমা ফাটনোর যন্ত্র, গানপাউডারের প্যাকেট ১টিসহ নানান সরঞ্জাম উদ্ধার  করে।  যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

 

সাজেক থানার ওসি  মোঃ আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে একটি এম-৪ কারবাইনসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। তবে হতাহত কেউ হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ