• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

খাগড়াছড়িতে র‌্যাব-সেনাবাহিনীর অভিযানে দুই অস্ত্র ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2019   Wednesday

বুধবার খাগড়াছড়ি শহরের একটি হোটেলে  র‌্যাব-সেনাবাহিনীর অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-সেনা বাহিনী।

 

জানা যায়,  বধুবার সাড়ে ৩টা থেকে অভিযান পরিচালনা করে সাড়ে ৩টায় জেলা শহরের মসজিদ রোড় সড়কের মুক্তমঞ্চ সংলগ্ন ফোর স্টার হোটেল আবাসিকে র‌্যাব-সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  তবে আটককৃতদের নাম তাৎক্ষনিকভাবে নাম পাওয়া যায়নি।  অভিযানের আটকৃকতদের  কাজ থেকে ২টি বিদেশী পিস্তল, একটি দেশীয় এলজি, ২টি ম্যাগজিন, ১০ রাউন্ড তাজা বুলেট ও ১টি কার্তুজ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক আটককৃতদের নাম পাওয়া যায়নি। র‌্যাব অভিযান পরিচালনা করেন র‌্যাব-৭ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহামুদ ও র‌্যাব সেভেন এর মেজর মাসুদ পারভেজ।

 

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে অস্ত্র ব্যবসায়ীর সাথে জড়িত। এর আগেও চক্রটিকে আটকের চেষ্টা করলেও কৌশলে পালিয়ে যায়। তাবে এবার তাদের র‌্যাব ছদ্ববেশে তাদের অভিযান চালিয়ে আটকে সক্ষম হয়। অভিযান পরিচালনাকালে  সেনাবাহিনীও যৌথ ভাবে অভিযান পরিচালনায় অংশ নেয়।

 

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে অস্ত্রসহ ২ ব্যবাসয়ী আটকের খবর পেয়েছি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ