• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2019   Thursday

বৃহস্পতিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বি ব্লক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের উপজেলা সংগঠক উদয় বিকাশ চাকমা ওরফে চিক্কে ধন(৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় ইউপিডিএফের পক্ষ থেকে জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপকে দায়ী করেছে। তবে জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের থেকে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।


পুলিশ জানায়, বৃহস্পতিতবার সকাল ১০টার দিকে ইউপিডিএফের উপজেলা সংগঠন উদয় বিকাশ চাকমা বঙ্গলতলী ইউনিয়নের বি ব্লকে সাংগঠনিক সফরে যান। সেখানে আগে ্ওৎ পেতে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহত উদয় বিকাশ চাকমা বঙ্গলতলী বি-ব্লক গ্রামের শশধর চাকমার ছেলে। তিনি বঙ্গলতলী ইউনিয়নের প্রাক্তন মেম্বার ও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।


এদিকে ইউপিডিএফের প্রেস সেকশনের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় উক্ত হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার জন্য প্রতিপক্ষ সংস্কারপন্থী জেএসএস(এমএন লারমা গ্রুপ) কে দায়ী এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে সংস্কারপন্থী জেএসএস(এমএন লারমা গ্রুপ) এর কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক প্রশান্ত চাকমা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, যে এলাকায় হত্যাকান্ডের ঘটনা ঘটেছে সেখানে তার দলের কোন সাংগঠনিক কর্মকান্ড নেই। ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে।


বাঘাইছড়ি থানার ওসি আবুল মঞ্জুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের এক নেতা নিহত হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ