• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

পানছড়িতে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকিত শিক্ষ-শিক্ষার্থী

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2019   Saturday

খসে পড়েছে পলেস্তারা। শ্রেণি কক্ষের রুলিং ভিমে ফাটল ধরেছে। তবুও আতংকের মাঝে ঝুঁকিপূর্ণ রুমে ক্লাশ করছেন ৫ শ্রেণির শিক্ষাথী অতুল চাকমা, চয়ন চাকমা, প্রমি চাকমাসহ ৭জন শিক্ষাথী। ক্লাশ পরিচালনা করছেন সহকারী শিক্ষক লাপ্রুচাই মারমা। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেংগী ইউনিয়নের চেংগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সরেজমিনে গিয়ে এ চিত্রটি দেখা গেছে।


ভবন ঘুরে দেখা গেছে ভবনের চারিদিকে ফাটল ধরেছে। চারটি শ্রেণি কক্ষে খসে পড়েছে পলেস্তারা। শ্রেনি কক্ষের রুলিং ভিমে দেখা দিয়েছে বড় বড় ফাটল। যেকোন সময় ধসে পড়ার আশংকার মধ্যেও শ্রেণি কার্যক্রম পরিচালনা করছেন শিক্ষক-শিক্ষাথীরা। বিদ্যালয়ে নেই বাউন্ডারি, নেই বিদ্যুৎ।


৫ম শ্রেণি শিক্ষার্থী রবিন চাকমা, রেখা চাকমা ও কেমি চাকমা চাকমা ভাষায় বলেন- স্যার আমি নিত্যো দোরেয় দোরেয় ক্লাশ গরিদে। উগুরেত্তুন বানা বালু, সিমেন্ট মাদাত পরেদে। ভিমুন ফাত্তোন। বেশ গরি ঝড়-বৈয়ের এলে দরে ক্লাশ গরি ন পারিয়।(স্যার আমরা সবসময় আতংকের মধ্যে ক্লাশ করি।উপর থেকে বালু,সিমেন্ট মাথায় পরে। রুলিং ভিম ফেটে গেছে। ঝড়-বৃষ্টি হলে ভয়ে ক্লাশ করতে পারি না)।


বিদ্যালয়ের অফিস সূত্রে জানা যায়-১৯৯৬ সালে ভবনটি নির্মাণ করা হয়েছে। অধ্যাবধি কোনো সংস্কার করা হয়নি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুশোভন চাকমা বলেন এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসারকে অনেকবার বলা হয়েছে। এ ভবনটি সংস্কার করারও অযোগ্য হয়ে গেছে। শ্রেণি কক্ষ না থাকায় তবুও আতংকের মধ্যে শ্রেণি কার্যক্রম করতে হচ্ছে।


চেংগী ইউপি চেয়ারম্যান কালাচাঁদ চাকমা বলেন- এ ব্যাপরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং উপজেলা সমন্বয় সভায়ও আলোচনা হয়েছে।


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা বলেন- স্কুলটি ৩তলা নতুন ভবন করা হবে।
উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাশ বলেন- এ ব্যাপারে আমার কাছে কোনো আবেদন আসেনি। আবেদন পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


পানছড়ি উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম “দৈনিক সুপ্রভাত বাংলাদেশ”কে বলেন- এ রকম ঝুঁকিপূর্ণ শ্রেণি কার্যক্রম হচ্ছে তা আমি জানিনা। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ করার সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ