• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

বিলাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে নানা কর্মসূচী

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2019   Wednesday

“প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে  বুধবার বিলাইছড়ি উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ  পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শতভাগ ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা ও উপস্থিতি নিশ্চিত করণ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চংঙ্গ্যা। উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউআরসির ইন্সট্রাক্টর মোঃ বখতেয়ার হোসেন, ১ নং বিলাইছড়ি ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, এটিইও রুপময় চাকমা ও উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা সুনীতি ভট্টাচার্য্য। প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মনিশা দেওয়ান ও দীঘলছড়ি সরকারি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা। সহকারী প্রাথমিক শিক্ষক বিপ্লব বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রুপময় চাকমা।

 

এর আগে সকালে দিবসটিকে ঘিরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ মিলনায়ত থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান দিক প্রদক্ষিণ করে আবার যথাস্থানে এসে শেষ করা হয়।

 

বক্তারা বলেন, বিদ্যালয়ে শিক্ষাথীদেরকে নিজের সন্তানের মত মনে করে শিক্ষা দিতে হবে। তাহলে বিদ্যালয়ে  শতভাগ উপস্থিতি নিশ্চিত তথা মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন সম্ভ¦ব হবে। বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতের মাধ্যমে শিক্ষকরা যদি স্ব স্ব প্রতিষ্ঠানে যথাযথভাবে পাঠদান করে তাহলে মানসম্মত শিক্ষা উন্নয়নের পাশাপাশি সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে। তারা শিক্ষার মানোন্নয়নের জন্য সমাজের সকল শ্রেণীর মানুষের এগিয়ে আসার জন্য আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ