• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

উপজেলা পরিষদ নির্বাচন
বরকলে জেএসএস সমর্থিত প্রার্থীরা বেসরকারীভাবে নির্বাচিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2019   Tuesday

শান্তিপূর্ণ পরিবেশে পঞ্চম বারের মতো উপজেলা পরিষদ নির্বাচন গতকাল সোমবার রাঙামাটি বরকল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারীভাবে জনসংহতি সমিতির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিধান চাকমা, ভাইস চেয়ারম্যান পদে শ্যামরতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুচরিতা চাকমা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

 

ফলাফলে জানা গেছে উপজেলার ১৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রে বেসরকারী ফলাফলে সন্তু লারমার নের্তৃত্বাধীন জনসংহতি সমিতি(জেএসএস) সমর্থিত চেয়ারম্যান প্রার্থী  বিধান চাকমা আনারস মার্কায় পেয়েছেন ১২হাজার ৬শ ৮১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সুবির কুমার চাকমা নৌকা মার্কায় পেয়েছেন ৮ হাজার ১০২ ভোট,ভাইস চেয়ারম্যান পদে শ্যাম রতন চাকমা চশমা মার্কায় পেয়েছেন ১৫ হাজার ৯শ ৯২ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ভাইস চেয়ারম্যান পদে মো;লোকমান টিউবওয়েল মার্কায় পেয়েছেন ৪ হাজার ৫শ ৬৯ ভোট , মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুচরিতা চাকমা পেয়েছেন ১৩ হাজার ১শ ৯৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাখী চাকমা সেলাই মেশিন মার্কায় পেয়েছেন ৭ হাজার ৪শ ৭৪ ভোট। তবে সিএম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দু’টির ভোটের ফলাফল না আসায় সরকারী ভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়নি।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, উপজেলা ১৭টি ভোট কেন্দ্রের মধ্যে বরুণাছড়ি জোন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটিতে অনিয়মের অভিযোগে স্থগিত করা হয়। এরপর বাকী সিএমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দু’টি হেলিসর্টি হওয়ার কারণে ফলাফল আসতে দেরি হওয়ায় বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা যায়নি। দু’ এক দিনের মধ্যে ঐ দু’টি কেন্দ্রের ফলাফল আসলে কেন্দ্রগুলোর ফলাফলের তালিকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হবে। জেলা রিটার্নিং কর্মকর্তাই বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ