• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই ও সাংবাদিকতা নিরাপত্তা বিষয়ে তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

দিঘীনালায় কর্মসূচীতে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ-সমাবেশ করেছে পিসিপি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2015   Monday

খাগড়াছড়ির দিঘীনালায় কর্মসূচীতে হামলার প্রতিবাদে সোমবার  ঢাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) ঢাকা মহানগর শাখা।

 

পিসিপি’র ঢাকা মহানগর শাখার দপ্তর সম্পাদক সুমন মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে অনুষ্ঠিত ও হিল উইমেন্স ফেডারেশন ঢাকা মহানগর শাখার যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি’র ঢাকা মহানগর শাখার সিনিয়র সহ- সভাপতি ছাত্রনেতা সুপেন চাকমা। বক্তব্য রাখেন পিসিপি’র ঢাকা মহানগর শাখার দপ্তর সম্পাদক সুমন মারমা, সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে নিশিমং মারমা, হিল উইমেন্স ফেডারেশন, ঢাকা মহানগর শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক আখিঁ চাকমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লাকী আক্তার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পিসিপি’র ঢাকা মহানগর শাখার স্কুল ও পাঠাগার বিষয়ক সম্পাদক নিপন ত্রিপুরা। সমাবেশ সঞ্চালনা করেন  পিসিপি’র ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুলভ চাকমা ঢেঙা।

 

এর আগে একটি বিক্ষোভ মিছিলটি অপরাজেয় বাংলা পাদদেশ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য পাদদেশে  গিয়ে শেষ হয়।

 

সমাবেশ থেকে চার দফা দাবীনামা উত্থাপন করা হয়। সেগুলো হল অবিলম্বে দীঘীনালা থেকে ৫১ বিজিবি’র সদরদপ্তর অন্যত্র স্থানান্তরিত করে ২১ টা ক্ষতিগ্রস্ত জুম্ম পরিবারের ভূমি ফেরত, দীঘিনালায় শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচীতে আইন-শৃংখলা বাহিনী হামলার ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, অবিলম্বে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনপূর্বক কার্যকর ভূমি কমিশন গঠন  ও  অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করতে হবে।

 

সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে এখন গণতান্ত্রিক কর্মসূচীতে সামরিক কায়দায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে অভিযোগ করে বলেন, বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার গাড়িবহরে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পরিকল্পিত হামলা এবং দীঘিনালায় স্থানীয়দের ভূমি রক্ষার শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসচীতে আইন-শৃংখলা বাহিনীর হামলা ও গুলিবর্ষণের ঘটনা তাই প্রমাণ করে। পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যাকে জিইয়ে রেখে, পর্যটন, বিজিবি ক্যাম্প সম্প্রসারণের নামে পাহাড়ীদের ভূমি অধিগ্রহণ করা হচ্ছে।

 

সভাপতির বক্তব্যে সুপেন চাকমা বলেন, পার্বত্য চুক্তির পূর্ণ বাস্থবায়ন না হওয়ার কারনে এ সকল ঘটনা ঘটছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বেধে দেওয়া সময়ের মধ্যে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ