• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    
 
ads

দীঘিনালা শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচীতে হামলা ও আটকের ঘটনায় তিন সংগঠনের ,উদ্বেগ প্রকাশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2015   Monday

দীঘিনালা ভূমি রক্ষা কমিটির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচীতে আইন-শৃংখলা বাহিনীর ে হামলা, গুলি, আটক, মিথ্যা মামলা ও ধরপাকড়ে উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ।

 

সোমবার গণতান্ত্রিক যুব ফোরামকেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংগ্য মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সরকার পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যা ভূমি সমস্যার সমাধানের জন্য আন্তরিক রয়েছে বলে গালভরা কথা বললেও বিজিবি ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের জন্য যত্ন কুমার ও শশী ভূষণ কার্বারী পাড়া থেকে ভারত প্রত্যাগত শরণার্থীদের জোরপূর্বক উচ্ছেদ করেছে। বর্তমানে তারা জায়গা-জমি ও বসতভিটা হারিয়ে নিজ দেশে শরণার্থীর মতো মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। সরকার ভারত প্রত্যাগত শরণার্থীদের ২০ দফা প্যাকেজ চুক্তি মোতাবেক পুনর্বাসন না করে নিরাপত্তাবাহিনী-সেটলার-এর মাধ্যমে তথাকথিত উন্নয়ন ও নিরাপত্তার অজুহাতে পাহাড়িদের নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদ করে চলেছে।

 

প্রেস বার্তায় দীঘিনালার যত্ন কুমার ও শশী মোহন কার্বারী পাড়া থেকে উচ্ছেদকৃত ভারত প্রত্যাগত ২১ পরিবারকে নিজ বাস্তুভিটায় পুনর্বাসন করার দাবিতে ভূমি রক্ষা কমিটির উদ্যোগে রোববার শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচীতে আইন-শৃংখলা বাহিনীর হামলা ও গুলি বর্ষন, অংশগ্রহণকারীদের আটক করে মিথ্যা মামলায় জড়িত করা এবং ধরপাকড়ে উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় অবিলম্বে হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা থানা শাখার নেত্রী লিলু চাকমাসহ পদযাত্রার দিন আটককৃতদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, ধরপাকড় বন্ধ করা, শশী মোহন কার্বারী পাড়া থেকে বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর অন্যত্র স্থানান্তর ও উচ্ছেদকৃত ভারত প্রত্যাগত ২১ পরিবারকে নিজ নিজ বাস্তুভিটায় পুনর্বাসনের জোর দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ