• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে অবৈধ মেলা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2019   Wednesday

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পাট পণ্য বস্ত্র ও হস্তশিল্প মেলায় অবৈধভাবে লটারী চালানোর দায়ে দু জনকে অর্থদ- দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শহর জুড়ে অতিরিক্ত শব্দ দূষণ ও অনুমতি ছাড়া লটারী চালানোর দায়ে বুধবার রাতে মেলা প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হাওলাদার। একই সাথে শর্ত ভঙ্গের দায়ে মেলা বন্ধের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

 

অবৈধভাবে মেলা পরিচালনা করায় মেলা আয়োজনকারী সংস্থাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে জেলা প্রশাসন।

 

বুধবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) আবুল হাশেম এই অভিযান পরিচালনা করেন। 

 

এসময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেলা পরিচালনা করায় মেলা অংশগ্রহণকারী দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেন।

 

এ বিষয়ে আবুল হাশেম জানান, পাট পণ্য ও হস্ত শিল্পকে রক্ষা এবং প্রচার ও প্রসারের লক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭টি শর্ত উল্লেখপূর্বক ৬-৩-১৯ তারিখ থেকে ২০-৩-১৯ পর্যন্ত পাট পণ্য ও হস্ত শিল্প মেলার অনুমোদন দেওয়া হয়।

 

পরবর্তীতে পুনরায় সময় বর্ধিত করণের আবেদনের প্রেক্ষিতে ৩১-৩-১৯ তারিখ পর্যন্ত সময় বর্ধিত করা হয়। বিগত ২/৩ ধরে দেখা যাচ্ছে যে মেলার নামে লটারি বিক্রি করা হচ্ছে। যা প্রদত্ত শর্তের পরিপন্থী।

 

তিনি আরো জানান, আগামী ১ তারিখ থেকে এইচএসসি পরিক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লটারির মাইকের যথেচ্ছ ব্যবহারের কারণে শিক্ষার্থীদের বিঘœ ঘটাচ্ছে এই মর্মে অভিযোগ রয়েছে। এবং অনুমোদনহীনভাবে মেলায় লটারি বিক্রির কারণে মেলার সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

 

দীর্ঘদিন পর হলেও মেলার নামে শব্দ দূষণ, লটারী, হাউজি এবং অশ্লীলতার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ দেখে খুশি খাগড়াছড়িবাসী। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে জেলা প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন অনেকেই।

 

সূত্রে জানা গেছে, অবৈধ কর্মকান্ডের জন্য মেলা বন্ধ করার হুশিয়ারী দেয়া হলেও মেলা কর্তৃপক্ষ বন্ধ করেননি। যার ফলে জেলা প্রশাসন অভিযান চালিয়ে মেলা বন্ধ করে দেয়।

 

উল্লেখ্য, গত ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী মেলা শুরু হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ