• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

ডাঃ প্রবীর খিয়াং চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পরিচালক নির্বাচিত

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2019   Thursday

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীষ্টান মিশন হাসপাতালের উপ পরিচালক ডাঃ প্রবীর খিয়াংকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

সম্প্রতি বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের (বিবিসিএস) ঢাকাস্থ কার্যালয়ে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল ও কুষ্ঠ হাসপাতালের পরিচালনা পরিষদের এক সভায় ডাঃ প্রবীর খিয়াংকে ভারপ্রাপ্ত পরিচালকের পদ থেকে পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এসময় সভায় গভর্নিং বডির চেয়ারপার্সন জয়ন্ত অধিকারী,ভাইস চেয়ারম্যান উইলিয়াম প্রলয় সমদ্দারসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

 

পরিচালকের দায়িত্ব পাওয়ার পর এক প্রশ্নের জবাবে ডাঃ প্রবীর খিয়াং বলেন, হাসপাতালের অতীত ঐতিয্য ফিরিয়ে আনতে নতুন করে একটি প্রজেক্ট চালু করা হয়েছে। প্রজেক্টের আওতায় জার্মান থেকে আসা একদল বিশেষজ্ঞ চিকিৎসক  হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত হবে। গত ৯ মার্চ থেকে ওই বিশেষজ্ঞ চিকিৎসক দল হাসপাতালে যোগ দিয়েছেন। এরা হাসপাতালের চিকিৎসকদের সার্জারী,এনেসথেসিয়া ও গাইনী বিষয়ে প্রশিক্ষণ দিবেন।

 

তিনি আরো বলেন, আগামীতে হাসপাতালে আমেরিকান চিকিৎসক দম্পতি আসবেন। এদের মধ্যে একজন সার্জারী ও অপরজন মেডিসিন বিশেষজ্ঞ। এছাড়া কুষ্ঠ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার খোলার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। ওই চেম্বারে প্রতিদিন চট্টগ্রাম থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখ,নাক,কান,গলার সমস্যায় ভুগছে এমন রোগী দেখবেন। কুষ্ঠ হাসপাতেলে একটি উন্নতমানের ফিজিওথেরাপি সেন্টার খোলা হবে। এধরনের আরো অনেক পরিকল্পনা রয়েছে বলে ডাঃ প্রবীর জানান। এসব পরিকল্পনা বাস্তবায়নে তিনি সকল মহলের সহযোগিতা চেয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ