• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

মহালছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

মহাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2019   Thursday

খাগড়াছড়ির মহালছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম কামরুল হোসাইন (২২) মাইসছড়ি ইউনিয়ন লেমুছড়ি কাটিং টিলা গ্রামের মো: শেখ ফরিদ এর পুত্র।


মৃত কামরুল হোসাইনের চাচাত ভাই মো: শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২টায় তাঁর ভাতিজা নিজ বাগানের গাছের ডাল কাটতে গেলে উক্ত গাছের সাথে বিদ্যুতের তারের সংযোগ থাকায় তখন বিদ্যুৎপৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন তাকে সেখান থেকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসানকে মৃত ঘোষণা করেন।


মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির ঘটনার সত্যতা স্বীকার বলেন, কামরুল হোসাইন নামের এক যুবক বাগানে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষনিকভাবে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। খাগড়াছড়ির জেলা প্রশাসকের অনুমতিক্রমে লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ