• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাজস্থলীতে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে ৭ জন নিহতের ঘটনা গুজব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2019   Wednesday

রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পোয়াইতু পাড়া এলাকায় ৭ জন নিহতের ঘটনাটি সম্পূর্ন গুজব বলে দাবী করেছে প্রশাসন। ঘটনাস্থলে কোন গোলাগুলি বা হতাহতের আলামত পাওয়া যায়নি।

 

উল্লেখ্য বুধবার ভোরের দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পোয়াইতু পাড়া এলাকায় গোলাগুলিতে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি বিনিময়ের ঘটনায় ৭ জন সন্ত্রাসী নিহত হয় বলে গুজব উঠে। তবে আইন-শৃংখলা বাহিনী ঘটনাস্থল গিয়ে হতাহতের কোন আলামত পায়নি।

 

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ সাদেক জানান, রাজস্থলীতে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। খবরটি সম্পূর্ন গুজব। এছাড়া খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ধরনের হতাহতের কোন তারা আলামত পায়নি। আর গণমাধ্যমে  যে ৭ জন নিহত হওয়ার খবর এসেছে তা সঠিক নয় বলে তিনি দাবী করেছেন।

 

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম ও হেড কোয়ার্টার) শফিউল্লাহ জানান, কথিত ঘটনাস্থলে রাজস্থলী পুলিশ দল তদন্ত করে ঘটনার কোন সত্যতা পায়নি-এ কথা ভারপ্রাপ্ত কর্মকর্তা(রাজস্থলী) সুত্রে জানতে পেরেছেন।

 

রাঙামাটির জেলা প্রশাসক একেএম মানুনুর রশীদ এ ধরনের কোন ঘটনা ঘটেনি বলে দাবী করে বলেন, এ ঘটনার  ব্যাপারে হয়তো বা কেউ গুজব ছড়াচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ