• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বিজু,সাংগ্রাই, বৈসু, বিজু, বিহু, সাংক্রান উৎসব উপলক্ষে বনার্ঢ্য র‌্যালী
পাহাড়ের মানুষ আনন্দমুখর পরিবেশে বিজু উৎসব পালন করতে পারছে না-উষাতন তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Apr 2019   Tuesday

রাঙামাটি ২৯৯ নং আসনের সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ঊষাতন তালুকদার পাহাড়ের বর্তমান পরিস্থিতির কারণে পাহাড়ের মানুষ আনন্দমুখর পরিবেশে বিজু উৎসব পালন করতে পারছে না বলে অভিযোগ করেছেন।

 

তিনি বলেন, এই এমনি সময় উদযাপিত হচ্ছে এখানে যেনো একটা থমথমে ভাব বিরাজমান করছে, কি যেন একটা হবে। এছাড়া এখানকার মানুষের আর্থিক দৈন্যতা ও অস্বচ্ছলতা রয়েছে, অন্যদিকে বাস্তব পরিস্থিতির কারণে মানুষ স্বতষ্ফূর্তভাবে, আনন্দ মূখর পরিবেশে, অনাবিল আনন্দের মধ্য দিয়ে এই বিঝু উদযাপন করতে পারছে না। 


তিনি এই অঞ্চলে পাহাড়ের মানুষ নিরাপদে, নির্বিঘ্নে, মন খুলে স্বতস্ফুর্তভাবে উৎসব মুখর পরিবেশে আগামী দিনগুলোতে যাতে সকল জনগোষ্ঠী সংস্কৃতি চর্চা করতে পারে তার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।


পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসু, বিজু, বিহু, সাংক্রান উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত র‌্যালী উত্তোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উদযাপন কমিটির সদস্য ও সাবেক উপ-সচিব প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবীন শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী। বক্তব্যে দেন ইন্দ্র লাল চাকমা। এর আগে বেলুন উড়িয়ে উৎসবের সুচনা করেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। উদ্বোধনের পর পর নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে পাহাড়ের জীবন ধারা তুলে ধরা হয়।


পরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পার্বত্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুন তরুনীরা বিভিন্ন পোষাকে সজ্জিত হয়ে এবং ব্যানার ফেষ্টুন নিয়ে র‌্যালীতে অংশ গ্রহণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ