• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রাম চলচিত্র উৎসবের উদ্বোধন

রপ্তদীপ চাকমা রকি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Apr 2019   Thursday

পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বিজু সাংগ্রাই,বৈসু,বিষু,বিহু সাংক্রান উপলক্ষে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রাম চলচিত্র উৎসব শুরু হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রামের চলচিত্র ও সংস্কৃতি ফুটে উঠুক গোঠা বিশ্ব শ্লোগানকে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান। রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনিল কান্তি দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডোর প্রজেক্ট ম্যানেজার মোঃ জানে আলম, বিশিষ্ট সংগীত শিল্পী রনজিত দেওয়ান ও ইন্দ্র দত্ত তালুকদার। বক্তব্যে দেন সিএইচটি ফ্লিম সোসাইটি প্রতিষ্ঠা কমিটির সদস্য জ্ঞানমিত্র চাকমা ও সিএইচটি ফিল্ম সোসাইটির আহবায়ক ও চলচিত্র নির্মাতা পরিতোষ তালুকদার।


দুদিন ব্যাপী চলচিত্র উৎসবে ১৭টি স্বপ্লদৈর্ঘ্য চলচিত্র স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে পাহাড়ের স্বপ্লদৈর্ঘ্য চলচিত্র ছাড়াও বাংলা চলচিত্র রয়েছে। সিএইচটি ফিল্ম সোসাইটির উদ্যোগে প্রথম দিনে চলচিত্র উৎসবে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটেছে।


এর অতিথিরা শিল্পকলা প্রাঙ্গনে প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে চাকমা ভাষায় নির্মিত স্বপ্লদৈর্ঘ্য চলচিত্র প্রদর্শন করা হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ তথা পার্বত্য চট্টগ্রামে সংস্কৃতি চর্চার পাশাপাশি ছোট ছোট চলচিত্র নির্মাণে আগামী প্রজন্মে মেধা বিকাশের ও প্রতিভা সৃষ্টির অন্যতম একটি বাহন হিসেবে প্রতিফলিত হবে ও চলচিত্র নির্মাতার সংখ্যা বৃদ্ধি পাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ