• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে সাংগ্রাই উপলক্ষে মৈত্রী পানি বর্ষণ খেলা ও পুরস্কার বিতরন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Apr 2019   Wednesday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা কাপ্তাইপাড়া গ্রামে চৈত্রসংক্রান্তি  উৎসব মারমা সম্প্রদায়ের মহান সাংগ্রাই উদযাপন উপলক্ষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ খেলা ও খেলাধূলার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

১৬ এপ্রিল বিকাল সাড়ে ৫টায় মৈত্রী পানি বর্ষণ খেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী। পানি বর্ষণ খেলা শেষে উচিং মারমার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষক ক্যাজাই মারমা।

 

আলোচনায় বক্তারা বলেন, ধর্মীয় উৎসবগুলো সম্প্রদায়গতভাবে আলাদা আলাদা হলেও বাংলা নববর্ষের উৎসবটি সবার জন্য সকল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী একটি উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ উৎসবটি আনন্দ বিনোদনের মধ্য দিয়ে পালন করে থাকে। এ উৎসবকে ঘিরে সকল সম্প্রদায়ের মধ্যে একটা ঐক্যের বন্ধন সৃষ্টি করতে পারে। 

 

আলোচনা শেষে প্রধান অতিথি লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি মহালছড়ি জোনের পক্ষ থেকে উৎসব উদযাপন কমিটির সভাপতিকে ফলের ঝুড়ি ও আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং সন্ধ্যায় স্থানীয় শিল্পী গোষ্ঠি ও চট্টগ্রাম থেকে আগত শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ