• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে ক্যারিয়ার ভিএস’র শিক্ষামূলক কর্মশালায় ৫০ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2019   Thursday

এগিয়ে আছেন, নাকি পিছিয়ে যাচ্ছেন?- এই স্লোগানে বৃহস্পতিবার রাঙামাটিতে তিনশতাধিক শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার ভিএস ২০১৯ নামক একটি শিক্ষামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

 

ই-ষ্টাডি ইনষ্টিটিউট ও স্বেচ্ছাসেবী ও সামাজিক সচেতনতামূলক সংগঠন, স্বপ্নবুনন বাংলাদেশ এর উদ্যোগে কর্মশালার সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও ই-ষ্টাডি ইনষ্টিটিউট এর চেয়্যারম্যান অ্যাডভোকেট এম এ কে পারভেজ তালুকদার। বিভিন্ন পেশার উপর ক্যারিয়ার গড়ার পদ্ধতি নিয়ে আলোচনা করেন, রাঙ্গামাটি জেলা জর্জ কোর্টের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এ এন এম মোর্শেদ খান, ডিজিএফআই’র রাঙামাটির অধিনায়ক কর্ণেল শামসুল আলম, রাঙামাটি জেলা পুলিশের,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) ছুফি উল্লাহ,রাঙামাটি সরকারী কলেজের অর্থনীতি বিভাগীয় প্রধান মো: মনোয়ারুল কবির, দৈনিক পার্বত্য চট্টগ্রাম এর সম্পাদক ফজলে এলাহী এবং গর্বা রেষ্টুরেন্ট এর সি ই ও বাদশা ফয়সাল। রোবটিক্স ও কম্পিউটার নলেজ নিয়ে সেশন পরিচালনা করেন প্ল্যানেটার লিমিটেড এর এডুকেশন এন্ড আউটরিচ কো-অর্ডিনেটর সাজিদ বিন জাহিদ। কর্মশালায় ই-ষ্টাডি ইনষ্টিটিউট ৫০ হাজার টাকার সমমূল্যের শিক্ষা বৃত্তি প্রদান করেন।


কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন ঢাকা ও চট্টগ্রাম হতে আগত বিভিন্ন প্রশিক্ষকরা। এতে ইংরেজী বিষয়ক কর্মশালা পরিচালানা করেন ১০ মিনিট স্কুল এর শিক্ষক এবং ইউরোপিয়ান গ্রামার স্কুল, চট্টগ্রাম এর ইংরেজী বিভাগীয় প্রধান মোহাম্মদ আজিজুল কাদের ও ইংলিশ ল্যাংগুয়েজ স্পেশিয়ালিস্ট মোঃ নজরুল ইসলাম এবং উচ্চ শিক্ষা ও মাইগ্রেশন এর উপর কর্মশালা পরিচালনা করেন, মাইগ্রেশন কনসালটেন্ট মোঃ জসিমউদ্দিন। আর্ন্তজাতিক ভাষা সমূহের উপর কর্মশালা পরিচালনা করেন, ল্যাংগুয়েজ কনসালটেন্ট মোঃ আমিনউল্লাহ।


বক্তারা ই-স্টাডি ইনষ্টিটিউট এর এই উদ্যোগ এর প্রশংসা করেন এবং এই ধরনের দক্ষতামূলক শিক্ষামূলক কর্মশালা আরো হওয়ার প্রত্যাশা করেন।


ই-ষ্টাডি ইনষ্টিটিউট এর চেয়্যারম্যান অ্যাডভোকেট এম এ কে পারভেজ তালুকদার বলেন রাঙামাটির শিক্ষার্থীদের কল্যাণে এই ধরনের ব্যতিক্রমধর্মী দক্ষতামূলক শিক্ষা প্রতিষ্ঠান করার বহুদিনের স্বপ্ন ছিলো ,যাতে করে রাঙামাটি জেলার শিক্ষার্থীদের দক্ষতামূলক শিক্ষা অর্জনের জন্য রাঙামাটির বাইরে যেতে না হয় ।আমার এই স্বপ্ন ই- স্টাডি ইনষ্টিটিউট এর মাধ্যমে বাস্তবায়ন এর রূপরেখা পেলো। এখন শিক্ষার্থীগণ অত্যাধুনিকমানের ইংরেজি শিক্ষা,বিসিএস প্রস্তুতি ,এডমিশন,উচ্চ শিক্ষা প্রস্তুতি,ভাষা দক্ষতামূলক প্রস্তুতি ,কারিগরি শিক্ষা, চাকুরি প্রস্তুতি সাথে জড়িত সকল দক্ষতামূলক শিক্ষা ই-স্টাডি ইনষ্টিটিউট এর মাধ্যমে নিজেদের শহরে পাবে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ