• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মহালছড়িতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2019   Wednesday

খাগড়াছড়ির মহালছড়িতে ৬ বছরের শিশুকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গেল ৩ এপ্রিল মো: খোরশেদ ওরফে খুইশ্যা (২২) কে আসামী করে ধর্ষিতার মা মুন্নি বণিক বাদী হয়ে মহালছড়ি থানায় মামলা করেছেন। এ মামলার সূত্র ধরে ধর্ষণের অভিযোগে মো: খোরশেদ ওরফে খুইশ্যাকে রাঙামাটি জেলার কাপ্তাই এলাকা থেকে আটক করেছে পুলিশ। আটক মো: খোরশেদ ওরফে খুইশ্যা মহালছড়ি উপজেলা সদরের নতুন পাড়া এ/পি মাস্টার পাড়া গ্রামের আবদুল কুদ্দুস এর ছেলে।

 

মামলার এজাহারে বলা হয়, গেল ২৩ মার্চ বিকেল সাড়ে ৪ টার দিকে পাশর্^বর্তী বাড়ির মো: খোরশেদ ওরফে খুইশ্যা ৬ বছরের শিশু কন্যা চমচমিকে (ছদ্ম নাম) বেড়ানোর কথা বলে বাড়ির বাইরে নিয়ে যায়। সন্ধ্যা ৬ টার দিকে চমচমি কাঁদতে কাদঁতে বাড়িতে ফিরে আসে। তখন চমচমির কাছে কাঁদার কারণ জানতে চাইলে, খোরশেদুল আলম ওরফে খুইশ্যা তাকে (ধর্ষিতাকে) নির্জন জায়গায় নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করেছে বলে জানায় এবং তাকে অসুস্থ অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির ঘটনার সত্যতা স্বীকার বলেন, ঘটনা ঘটানোর পর পর ধর্ষণের মামলায় এজাহার ভুক্ত আসামী মো:  খোরশেদ ওরফে খুইশ্যা (২২) পলাতক থাকায় আটক করতে একটু সময় লেগেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী রাঙ্গামাটি জেলার কাপ্তাই এলাকা থেকে আসামীকে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০ ( সংশোধিত/০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামীকে খাগড়াছড়ি জেলা হাজতে প্রেরণ করা হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ