• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৯৬তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।


শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ষবাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বক্তব্যে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সুনীল কান্তি দে প্রমূখ।জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ মোস্তফা জামান। স্বাগত বক্তব্য রাখেন,রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বাঞ্চিতা চাকমা। আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রাঙ্গন থেকে একটি আনন্দ শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন চত্বরে গিয়ে শেষ হয়।


সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। জাতির জনকের হাত ধরে সোনার বাংলাদেশ গড়ার যে দীপ্ত স্বপ্ন ছিলো তা বাস্তবায়ন করতে আমাদের সকলেকে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে। বক্তরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর দেশ প্রেম ও আদর্শকে মনে প্রাণে ধারণ ও লালন করে দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গুবন্ধুর সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরারও আহ্বান জানান বক্তারা।


বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, শেখ মুজিবুর রহমানের বাল্য জীবন ও তার আদর্শ নিয়ে বঙ্গবন্ধুকে আরও জানবো, বঙ্গবন্ধুর আদর্শকে সামনে নিয়ে আগামী প্রজন্ম গড়ে তুলতে হবে। স্বাধীনতার পর থেকে রাঙামাটিতে একটি দল রয়েছে তারা আজীবন বঙ্গবন্ধুকে গালিগালাজ দিয়ে আসছে। জাতি আজ বুঝে ফেলেছে আসলে সত্যিই বঙ্গবন্ধু জাতির জনক, ছিলেন একজন অসাধারণ মানুষ। তার তুলনা কোন নেতার সাথে দেয়া যায় না। বঙ্গবন্ধু ছিলেন সৎ ও দেশ প্রেমিক। আজ তারই ধারাবাহিকতায় দেশ নেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেয়ার জন্য দেশের মানুষকে ভালোবেসে দেশের উন্নয়নে কাজ করছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই বিএনপি-জামায়াতের সহ্য হচ্ছে না বলে একের পর এক ধ্বংসাত্বক কার্যকলাপের মধ্যে দিয়ে দেশে অরাজগতা ও জ্বালাও পোড়াও মধ্য দিয়ে নিরীহ মানুষকে হত্যা করছে।


প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু এমপি বলেন,আজকে যারা শিশু আগামী দিনে তারা দেশ পরিচালনা করবে এবং হাজারো বঙ্গবন্ধু জন্ম হবে, বঙ্গবন্ধুর আদর্শকে জাতির কাছে তোলে ধরবে। তিনি বলেন, ক্ষমতার লোভে আজ খালেদা জিয়া দেশে বোমা মেরে নিরীহ মানুষ মারছে। তাই আজ দেশের মানুষ বুঝে ফেলেছে বিএনপি দেশকে ভালবাসে না।

 

তিনি বলেন, ইদানিং রাঙামাটিতে কিছু কিছু পেইজবুকে বঙ্গবন্ধুকে নিয়ে দুঃখজনক ও কাল্পনিক কথাবার্তা লেখা হচ্ছে। সে সকল পেইজবুক বন্ধ করে দেয়া জন্য তিনি জেলা প্রশাসককে অনুরোধ জানান।


রক্তদান কর্মসূচিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙামাটি প্রতিবন্ধী ও পূর্ণবাসন কেন্দ্রে রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফিরোজা বেগম চিনু এমপি।

 

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও জেলা প্রশাসক মো.সামসুল আরেফিন উপস্থিত ছিলেন। রক্তদান কর্মসূচিতে সরকারী-বেসরকারী ব্যক্তিবর্গ সেচ্ছায় রক্তদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ