• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

গুইমারায় মাটির টপ সয়লে কাটার দায়ে স্ক্যাভেটর ও ট্রাক জব্দ, আটক দুই

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2019   Tuesday

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালত স্ক্যাভেটর ও ট্রাক জব্দসহ দুজনকে আটক করেছে। এসময়  এক লক্ষ টাকা জরিমনা ও অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। 

 

জানা গেছে, খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কৃষকদের অভাবের সুযোগ নিয়ে ফসলি জমির উর্বরা অংশ (টপ সয়েল) মাটি কেটে নিয়ে যাচ্ছেন ইটভাটার মালিকেরা। মাঠ থেকে আমন ধান ওঠার পরপরই ফসলি জমির টপ সয়েল বিক্রি শুরু হয়েছে। আর এ মাটি স্কাভেটর দিয়ে কেটে ড্রাম ট্রাকে করে যাচ্ছে পাশের ইটভাটায়। এমন খবর পেয়ে মঙ্গলবার বিকাল ৫টার দিতে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ। অভিযান পরিচালনাকালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল ও খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি সাংবাদিক প্রদীপ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় জমির টপ সয়ের কেটে ইটভাটায় নেয়ার সময় অভিযান চালিয়ে একটি স্কাভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করেছেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (অ. দা) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ। এসময় স্কাভেটর চালক মো. রুবেল ও ট্রাক চালক মো. ওমর ফারুককে আটক করে।

 

পরে ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ (১) (ক) ধারার বিধান মোতাবেক এক লক্ষ টাকা জরিমনা ও অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ।

 

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (অ. দা) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ  বলেন, জমির উপরিভাগ থেকে (টপ সয়েল) মাটি কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছি। এসময় ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কাবেটর ও একটি ট্রাক জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করা হয় বলেও জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ