• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

জিপিএ-৫ পেয়েছে ৬২
কাপ্তাইয়ে এসএসসিতে পাশের হার ৬৭.৫৮ ভাগ, মাদ্রাসায় শত ভাগ পাশ

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2019   Monday

২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কাপ্তাই উপজেলায় মাধ্যমিকে পাশের হার ৬৭.৫৮ ভাগ এবং মাদ্রাসায় পাশের হার ১০০ ভাগ।

 

এবছর কাপ্তাই উপজেলা হতে সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৬২ জন শিক্ষার্থী। কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ জানান, ২০১৯ সালে উপজেলার ১২ টি মাধ্যমিক বিদ্যালয় হতে সর্বমোট ১৩৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে ৯০৭ জন। পাশের হার শতকরা ৬৭.৫৮ ভাগ। মাধ্যমিক বিদ্যালয় গুলোর মধ্যে শতভাগ পাশ করেছে কাপ্তাই নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজ। এই বিদ্যালয় হতে ৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলে পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে সর্বমোট ৪৪ জন। এছাড়া কেপিএম স্কুল হতে ৭ জন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় হতে ৭ জন এবং নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় হতে ২ জন জিপিএ-৫ পেয়েছে। 

 

এদিকে, কাপ্তাই আল-আমিন নুরিয়া মাদ্রাসা এবং তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা হতে দাখিল পরীক্ষায় ১২২ জন অংশ নিয়ে সকলে পাশ করেছে। পাশের হার ১০০ ভাগ। এরমধ্যে আল-আমিন নুরিয়া মাদ্রাসা হতে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সামগ্রিক ফলাফল সম্পর্কে জানতে চাওয়া হলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, সকলকে আরোও মনযোগী হয়ে পাশের হার বাড়াতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ জানান, গড় পাশের হার এবং জিপিএ-৫  আরোও বাড়াতে হলে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ