• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাইয়ে হতে চুরি হওয়া মটরসাইকেল রাঙ্গুনীয়ায় উদ্ধার, আটক ২

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2019   Tuesday

কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমবার রাঙ্গুনিয়া  উপজেলার মধ্য সরফভাটার কাজীরখিল গ্রামের বেলালের বাড়ী থেকে চুরি হওয়া একটি মটরসাইকেল উদ্ধার করে। এঘটনায় জড়িত মোঃ শামীম ও বেলাল নামের  দু`জনকে আটক করতে সক্ষম হয়  থানা পুলিশ। 

 

কাপ্তাই থানা সুত্রে জানা যায়,গত ১১ মে` কাপ্তাই এলাকা থেকে একটি মটরসাইকেল চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া মটরসাইকেলের মালিক ওইদিনই কাপ্তাই থানায় একটি মামলা রুজু করেন।যার মামলা নং-১, তারিখ- ১১/৫/১৯ ইং।  

 

এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার এসআই এইচএম দেলোয়ার হোসেনের নেতৃত্বে এএসআই রবিউল ইসলাম, আবদুল মোতালেব ও সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাঙ্গুনীয়া উপজেলার মধ্য সফরভাটার কাজীর খিল এলাকার বেলালের বাড়িতে অভিযান চালিয়ে মটরসাইলকেলটি উদ্ধার করে।এসময় তারা চুরির সাথে জড়িত কাপ্তাইয়ের বড়ইছড়ি এলাকার মৃত আনোয়ার হোসেনের পুত্র মোঃ শামীম (২৮) ও রাঙ্গুনিয়ার কাজীর খীল এলাকার জসিম উদ্দিনের ছেলে মোঃ বেলাল হোসেনকেও (২৫) আটক করতে সক্ষম হয়।এব্যাপারে যোগাযোগ করা হলে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ নূর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

ads
ads
আর্কাইভ