• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শুভলং-এ দুটি ইঞ্জিন বোটে মুখোমুখি সংঘর্ষে উত্তম দেওয়ান নিখোঁজ ও তার বড় ভাই আহত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2019   Friday

রাঙামাটির বরকল উপজেলার সুভলং ইউনিয়নের মাইসছড়ি নামক এলাকার কাপ্তাই হ্রদে শুক্রবার সকালে দুটি ইঞ্জিন চালিত বোটের মুখোমুখী সংঘর্ষে একজন নিখোঁজ ও অপর একজন আহত হয়েছেন। নিখোজ ব্যক্তির নাম উত্তম কুমার দেওয়ান(৪৮)। উপজেলার বড় হরিনা ইউনিয়নের বড়হরিনা মুখ গ্রামের মৃত প্রবীর চন্দ্র দেওয়ানের পুত্র ও পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ানের ভাই।


জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে নিখোজ উত্তম কুমার দেওয়ান ও তার বড় ভাই অথিতি দেওয়ানসহ ৫জন যাত্রী নিয়ে রাঙামাটির উদ্দেশ্য যাওয়ার সময় সুভলং ইউনিয়নের মাইসছড়ি এলাকায় পৌছলে বিপরীত দিকে আসা বরকলগামী একটি মালবাহী ইঞ্জিন বোটের সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উত্তম কুমার দেওয়ান আহত হয়ে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। এসময় তার বড় ভাই অথিতি দেওয়ান(৫৫) আহত হন। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বোটে থাকা অপর ৫জন যাত্রী প্রাণে বেচে যান। নিখোঁজ উত্তম কুমার দেওয়ান ও আহত অথিতি দেওয়ান পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ানের ভাই। ঘটনার পর ডুবুরির দল ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।


বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা জানান, বোনের অসুস্থতা ও হাসপাতালে ভর্তি জেনে বোন কে দেখার জন্য ইঞ্জিন বোট ভাড়া করে তার ইউনিয়নের বাসিন্দা উত্তম কুমার চাকমা তার বড় ভাই অথিতি দেওয়ানসহ এলাকার আরো ৫জন যাত্রী নিয়ে রাঙামাটির উদ্দেশ্য যাওয়ার সময় সুভলং ইউনিয়নের মাইসছড়ি এলাকায় রাঙামাটি থেকে বরকলগামী আসা একটি মালবাহী ট্রলার বোটের সাথে মুখোমুখী সংঘর্ষে উত্তম কুমার দেওয়ান আঘাত পেয়ে পানিতে পড়ে যান। আর তার বড় ভাই অথিতি দেওয়ান গুরুতর আহত হয়েছেন।


বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান ঘটনার সত্যটা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে নিখোঁজ উত্তম কুমার দেওয়ানকে খুজতে হ্রদে ডুবুরীর দল তল্লাশী চালাচ্ছে। আহত অথিতি দেওয়ানকে উন্নত চিকিৎসারর জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ