• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

লংগদুতে দুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের জেএসএস’র এক কর্মী নিহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 May 2019   Thursday

রাঙামাটির লংগদু উপজেলার উত্তর ইয়ারেংছড়ির রেংকাচ্ছে এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের(সংস্কারপন্থী) জনসংহতি সমিতির এক কর্মী নিহত হয়েছেন। তার নাম  স্নেহাশীষ চাকমা ওরফে ভাগ্যধন। বৃহস্পতিবার সকালের লংগদু থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।


এদিকে এ হত্যাকান্ডের জন্য সংস্কারপন্থী জনসংহতি সমিতির পক্ষ থেকে প্রতিপক্ষ সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে(জেএসএস) দায়ী করলেও তারা জড়িত থাকার কথা অস্বীকার করেছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, গেল গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে সংস্কারপন্থী জনসংহতি সমিতির সক্রিয় কর্মী স্নেহাশীষ চাকমা ওরফে ভাগ্যধন(৪০) রাঙামাটির লংগদু উপজেলার আঠারক ছড়া ইউপির উত্তর ইয়ারেংছড়ির রেংকাচ্ছে এলাকায় সাংগঠনিক কাজে গিয়ে ছিলেন। তিনি ওই এলাকায় একটি বাড়ীতে রাতে অবস্থান করার জন্য হেটে যাচ্ছিলেন। এসময় আগে থেকে ওৎ থেকে পেতে থাকার এক দল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে স্নেহাশীষের মৃত্যু হয়। নিহত স্নেহাশীষ সংস্কারপন্থী জনসংহতি সমিতির কালেক্টর হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার সকালের দিকে লংগদু থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।


এদিকে সংস্কারপন্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার বিভাগের সম্পাদক প্রশান্ত চাকমা এ ঘটনার জন্য প্রতিপক্ষ সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।


তবে সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লংগদু উপজেলা শাখার সাধারন সম্পাদক মনি শংকর চাকমা এ হত্যাকান্ডের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেছেন, সংস্কারপন্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্ধের কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তার দলের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। এ হত্যাকান্ডের সাথে তার দলের কোন নেতাকর্মী জড়িত নয় এবং এ ধরনের হত্যাকান্ডের তার দল বিশ্বাসী নয় বলে তিনি দাবী করেছেন।


লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশকে খবর দেয়ার পর লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে। তবে ঘটনাস্থলটি লংগদু ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় লাশ কোন থানায় নিয়ে যাওয়া হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ