• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে পানিতে ডুবে নিখোঁজ নৌ-বাহিনীর সাব-লেফটেন্যান্ট ও কলেজ ছাত্রী

ষ্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2019   Sunday

বান্দরবানে ভ্রমণে এসে রোয়াংছড়ি পাইন্দু খালে নৌ-বাহিনীর এক সাব-লেফটেন্যান্ট ও ঢাকার এক কলেজ ছাত্রী নিখোঁজ রয়েছে। গেল শনিবার দুপুরে ছয়জনের একটি গ্রুপ রোয়াংছড়ি উপজেলা হয়ে রুমা উপজেলার তিনাপ সাইতার নামে একটি ঝর্ণা দেখতে যায়। সন্ধ্যার দিকে পাইন্দু খাল বেয়ে রোয়াংছড়িতে ফিরে আসার পথে পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ রয়েছে দুই পর্যটক।

 

রোববার বিকেল পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযানে নেমে তাদেরকে উদ্ধার করতে পারেনি। দুর্গম পাহাড়ি পথ ও পাহাড়ি ঢলের পানির কারণে নিখোঁজদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

রোয়াংছড়ি থানা ওসি শরিফুল ইসলাম জানান, নৌ-বাহিনীর সাব-লেফটেন্যান্ট সাইফুল্লাহ ও ঢাকা গ্রীণ আর্ট কলেজের এক ছাত্রী জান্নাত পাইন্দু খালে পড়ে নিখোঁজ রয়েছে। গত শনিবার রোয়াংছড়ি উপজেলা হয়ে রুমা উপজেলায় অবস্থিত তিনাপ-সাইতার নামক একটি ঝরণা দেখতে যায় ছয়জনের একটি গ্রুপ। সন্ধ্যার দিকে ঝরণা থেকে ফিরে আসার পথে পাইন্দু খাল পার হতে গিয়ে পা পিছলে পড়ে যায় নিখোঁজ দুইজন। পা পিছলে পড়ে গিয়ে পাহাড়ি ঢলের পানিতে ডুবে তাঁরা এখনো নিখোঁজ রয়েছে। বাকী চারজন নিখোঁজ দুই সঙ্গীকে উদ্ধার করতে তারা পাইন্দু খালের পাশে রোনিন বম পাড়ায় আশ্রয় নিয়েছে। নিখোঁজদেরকে উদ্ধারে পুলিশ ও স্থানীয়রা কাজ করছে। দুর্গম ও পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজদের উদ্ধর করতে বেগ পেতে হচ্ছে। 

 

রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও রোনিন পাড়া বাসিন্দা লাল রোসাং বম জানান, তিনাপ-সাইতার ঝরণাটি পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। পাইন্দু খালটি মূলত রোয়াংছড়ি ও রুমা উপজেলার সীমানায়। এক সময় তিনাপ-সাইতার ঝরনা দেখতে রুমা এলাকা হয়ে যেত হত। প্রশাসন বন্ধ করে দেওয়ায় বিনা অনুমতিতে এখন রোয়াংছড়ি হয়ে চলে যায় পর্যটকরা। ঝরণাটি উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে। দুর্গম পাহাড়ি পথ ও খাল বেয়ে ঝরণাটিতে যেতে হয়। স্থানীয় ছাড়া বাইরের অনেকের পক্ষে ঝরণাটিতে যাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ