• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ের রাইখালীর গবাছড়ায় দুর্বৃত্তদের গুলিতে মা ও মেয়ে নিহত

স্টাফ রিপোর্টার/কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2019   Tuesday

মঙ্গলবার ভোরের দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দুর্গম গবাছড়ি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে মা ম্রা সুই প্রু মারমা(৬০) ও তার মেয়ে মেসানু মারমা(২৯) নিহত হয়েছে। । গতকাল মঙ্গলবার ভোরের দিকে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।


পুলিশ ও স্থানীয় জানায়, কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়ি গ্রামে গতকাল মঙ্গলবার ভোর রাতের দিকে একদল অজ্ঞাতনামা দুর্বত্ত একই ঘরে থাকা ম্রা সুই প্রু মারমা ও তার মেয়ে মেসানু মারমাকে গুলি করে হত্যা করে। সকালে মা ও মেয়ের গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে দেখতে পায় গ্রামবাসীরা। পরে স্থানীয়রা চন্দ্রঘোনা পুলিশকে খবর দিলে মঙ্গলবার সকালের দিকে গবাছড়া গ্রাম গিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। তবে কি কারণে মা-মেয়েকে হত্যা করা হয়েছে তার বিস্তারিত কিছু জানা যায়নি।


তবে রাইখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক জানিয়েছেন জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর তাকে জানিয়েছেন।


চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন জানান, মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা কেন এই হত্যাকান্ড ঘটিয়েছে তার করে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ