• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

বিলাইছড়িতে শিক্ষক সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2019   Monday

সোমবার বিলাইছড়ি উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি বিলাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 

ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ শিক্ষক সমিতি বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি ও দীঘলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যার নেতৃত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক সুদর্শন বড়–য়া, অর্থ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমাসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সমীরণ চক্রবর্তী, মনিষা দেওয়ান, পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যা, অরুন তঞ্চঙ্গ্যা, মনোজ কুমার তঞ্চঙ্গ্যা, সাধন কুমার দাশ। এছাড়াও উপজেলার অন্যান্য শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।  এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ বখতিয়ার হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা রূপময় চাকমা।

 

শুক্করছড়ি ও ওড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উলুছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৫০ ক্ষতিগ্রস্ত পরিবারকে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে তেল, ডাল, লবণ বিস্কুট, স্যালাইনসহ খাতা এবং কলম বিতরণ করা হয়েছে।

 

উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রূপময় চাকমা জানান, পুরো উপজেলায় সাতটি বিদ্যালয়ের অধিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিদ্যালয়সমূেহর তালিকা করে অধিদপ্তরে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ