• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

কাপ্তাইয়ে কাদেরী উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ইউএনও`র নির্দেশে কাজ বন্ধ

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2019   Monday

কাপ্তাই উপজেলার বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে বেনবেইস এর অর্থায়নে রাঙামাটি জেলা   শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে  ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট এক তলা ভবনের ভোকেশনাল ভবন নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

 

অভিযোগের ভিত্তিতে রোববার  ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল সাংবাদিকদের জানান,  এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওইদিন বিকেলে স্কুলে গিয়ে দেখা যায়, ছাদ ঢালাইর পরও অনেক অংশ নিচের দিকে দেবে গেছে। ছাদছুয়ে পানি পড়ছে এবং ছাদের নিচের কয়েক ইঞ্চি কলাম বেকে গেছে। তড়িগড়ি করে প্লাস্টিক বেঁধে জোড়াতালি  দিয়ে প্লাস্টার অংশকে ঢেকে দেবার চেষ্টা করা হয়েছ। তাই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীকে ফোনে কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়।

 

এ বিষয়ে জানতে চাওয়া হলে স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এ প্রতিবেদককে জানান, রবিবার দুপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এবং বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলসহ নির্মাণ কাজ পরিদর্শনে যান। পরিদর্শন কালে নির্মাণাধীন ভবনের ছাদে কয়েক জায়গায় ছাদ ছুয়ে পানি পড়তে দেখা যায় এবং পিলার বাঁকা অবস্থায় পাওয়া যায়। সাথে সাথে নির্বাহী কর্মকর্তা কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করেন।

 

এই বিষয়ে মুঠোফোনে  জানতে চাওয়া হলে, নির্মাণ কাজের দায়িত্বরত রাঙামাটি জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো: মোস্তফা জানান, বৃষ্টির কারনে মাটি দেবে নরম হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্কুল পরিদর্শনে যাবেন। ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মানাধীন এই ভবনের নির্মাণ কাজের অনিয়মে  এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ