• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

মাটিরাঙ্গায় পরকীয়ার টানে ঘর ছাড়লেন তিন সন্তানের জননী

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2015   Monday

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পরকিয়ার টানে ঘর ছেড়েছেন তিন সন্তানের জননী রিনা আকতার (৩৫)। সে মাটিরাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মিস্ত্রিপাড়ার বাসিন্দা মো: শাহ আলম সওদাগরের স্ত্রী। এবিষয়ে মাটিরাঙ্গা উপজেলার গুইমারা থানায় সাধারন ডায়েরী করেছেন ব্যাবসায়ী মো: শাহ আলম।

 

ঘটানার বিবরণে জানা গেছে, মাটিরাঙ্গা বাজার কমিটির সদস্য মো: শাহ আলম সারাদিন ব্যবসায়িক কাজে মাটিরাঙ্গা বাজারে অবস্থান করার সুযোগে তার স্ত্রী রিনা আকতারের সাথে অবৈধ সম্পর্ক গড়ে উঠে ইটভাটা শ্রমিক মো: মনির হোসেন প্রকাশ মনির মাঝি‘র সাথে। সে মাটিরাঙ্গা পৌরসভার পুরান বাজার এলাকার বাসিন্দা মৃত আবদুল হাদী‘র ছেলে।

 

অবৈধ সম্পর্কের জের ধরে তিন কন্যা সন্তানের জননী রিনা আকতার গেল রোববার ঘরে থাকা তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ তিন লাখ টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ে। স্কুল পড়–য়া মেয়েরা বাড়িতে এসে মাকে দেখতে না পেলে সে তারা বাবাকে জানায়। হয়তো আশে-পাশেই কোথায় গেছেন। কিন্তু সন্ধ্যার পরও ঘরে না ফিরলে বিষয়টি জানাজানি হয়। তবে আত্মসম্মানের কথা ভেবে তিনি তার ঘনিষ্ট দু‘একজনকে বিষয়টি জানান। এবং আত্মীয়-স্বজনদের বাড়িতে খোজ-খবর নেন। কিন্তু কোথাও তার কোন হদিস না পেয়ে হতাশ হয়ে পড়ের মো: শাহ আলম।

 

এরমধ্যে ইটভাটা শ্রমিক মো: মনির হোসেন প্রকাশ মনির মাঝি‘র সাথে তার স্ত্রী রিনা আকতারের অবৈধ সম্পর্কের কথা জানাজানি হলে তিনি জানতে পারেন ইটভাটা শ্রমিক মো: মনির হোসেন প্রকাশ মনির মাঝি‘র সাথে পালিয়ে গেছেন তার স্ত্রী।

 

এবিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান নাছির আহাম্মদ চৌধুরী জানান, মোবাইল ফোনে মো: মনির হোসেনের সাথে তার কথা হয়েছে। সে এখন নোয়াখালিতে অবস্থান করছেন। তবে রিনা আকতারের অবস্থান সম্পর্কে মো: মনির হোসেন মুখ খুলতে রাজি হননি। তবে তারা দুজনই একসাথে আছে বলে এ প্রতিনিধিকে নিশ্চিত করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ