• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

চেক প্রতারণা মামলা কাউখালীর কলমপতি মৌজার হেডম্যান গ্রেফতার

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2019   Saturday

চেক প্রতারণা মামলায় রাঙামাটির কাউখালী উপজেলার ৯৬ নং কলমপতি মৌজার হেডম্যান অংখ্যাইচিং চৌধুরী (৩৫)কে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে আটক করে রাঙামাটির আদালতে প্রেরন করা হলে সেখান থেকে তাকে জেল হাজতে পাঠানো হয়।

 

কাউখালী থানার পুলিশ ও সংশ্লিষ্ট সুত্র জানায়  উপজেলার ৯৬ নং কলমপতি মৌজার হেডম্যান অংখ্যাইচিং চৌধুরী(৩৫) এর বিরুদ্বে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৩ টি চেক প্রতারণা মামলা রয়েছে (মামলা নং সি আর-১২২/১৫, সি আর-২১/১৭, সি আর-১১৬/১৯। এসব মামলায় তিনি দির্ঘদিন যাবত ওযারেন্ট থাকলেও পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার অফিসার ইনচার্য মোঃ শহিদ উল্ল্যার নেতৃত্বে বেতবুনিয়া পুলিশ ফাঁিড়র সহযোগিতায় সময় বেতবুনিয়ার চায়েরী বাজার থেকে তাকে গ্রেফতার করেছে।

 

বেতবুনিয়ার বাসিন্দা হাবিবুর রহমান জানিয়েছেন তার নিকট হতে প্রকল্প করার কথা বলে লাখ টাকা নিয়ে বিগত  ৩ থেকে ৪ বছর যাবত নানা ধরনের টালবাহনা শুরু করেন। পোয়াপাড়া এলাকার বাসিন্দা মোঃ ইসমাইল জানান হেডম্যান তার ভাইকে ব্যবহার করে একটি ব্যাংকে চাকরী দেয়ার কথা বলে তার নিকট হতে তিন লাখ বিশ হাজার টাকা নিয়েছেন। এছাড়াও সমতল এলাকা থেকে বিভিন্ন লোকজন এখানে এনে জায়গা জমি ক্রয় করতে কোন প্রকার নিয়মনীতি না মেনে সনদপত্র দিয়ে সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছে বলে তিনি অভিযোগ করেন।

 

কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্ল্যাহ জানান, অংখ্যাইচিং চৌধুরীর বিরুদ্ধে তিনটি চেক প্রতারনা মামলার ওয়ারেন্ট ছিল। এছাড়া মোটা অংকের বিনিময়ে কাউখালীর ভুমি দূস্যূ একটি চক্রের সাথে যোগসাজস করে  জায়গা জমি ক্রয় বিক্রয়ে এবং স্থায়ী বাসিন্দার সনদপত্র দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ