• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

রাঙামাটিতে চ্যানেল আইয়ের জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2019   Tuesday

বেসরকারী টেলিভিশন চ্যানেল আইয়ের ২১তম বর্ষে পদাপর্ণ উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী আলোচনাসভা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কনফারেন্স রুমে  রুমে¡ অনুষ্ঠিত আলোচনা সভায় চ্যানেল আই রাঙামাটি প্রতিনিধি মনসুর আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো: জামাল উদ্দিন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, রাঙ্গামাটি জেলা যুবলীগের সহ-সভাপতি মো: আবু তৈয়ব, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙ্গামাটি জার্নালিষ্ট নেটওয়ার্কের সাধারন সম্পাদক ফাতেমা জান্নাত মুমু, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো : শফিকুর রহমান, রাঙ্গামাটি সেইভ দ্য ন্যাচারের সভাপতি মো: ফজলুল করিমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

আলোচনা সভায় জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, চ্যানেল আই তার কার্যক্রমের মাধ্যমে দেশের একটি জনপ্রিয় চ্যানেলে পরিনত হয়েছে। তাদের অনুষ্ঠানগুলো খুবই যুগোপযোগি ও মানসম্মত ভবিষ্যতে ও চ্যানেল আইয়ের উত্তোরোত্তর সফলতা কামনা করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

 

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, চ্যানেল আইয়ের প্রোগ্রামগুলোর মধ্যে অন্যতম ভালা লাগার অনুষ্ঠান হচ্ছে তৃতীয় মাত্রা, কৃষিভিত্তিক অনুষ্ঠান, শিশুদের নিয়ে বিভিন্ন ইভেন্ট যা খুবই ভালো লাগে।

 

তিনি বলেন, চ্যানেল আইয়ের সেরা কন্ঠের মাধ্যমে রাঙ্গামাটির মেয়ে পর্ণি চাকমা তার সফলতা দেখিয়েছে। প্রত্যন্ত এলাকার প্রতিভাবানদের তুলে নিয়ে আসতে চ্যানেল আই যে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে তা প্রশংসার দাবী রাখে । জনকল্যানে ভবিষ্যতে ও চ্যানেল আই তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ জন্মদিনের কেক কাটেন এবং শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। এর আগে চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় হতে জেলা পরিষদ পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্টিত হয়।

 

উল্লেখ্য চ্যানেল আইয়ের ২১ তম বর্ষে পদার্পণ উপলক্ষে রাঙামাটিতে এবার ৭দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

 

উল্লেখ্য, গেল ৩০ সেপ্টেম্বর সোমবার শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে রাঙ্গামাটিতে ৭দিন ব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ