• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের টিকা লাগাউনে উৎসব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2019   Tuesday

শারদীয় দূর্গাপূজা বিজয়া দশমী উপলক্ষ্যে রাঙামাটিতে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠী গুর্খা সম্প্রদায়ের টিকা লাগাউনে (বড়রা ছোটদেরকে আর্শিবাদ দেওয়া) উৎসব মঙ্গলবার উদযাপিত হয়েছে।


সকালে দশমীর অঞ্জলী প্রদান শেষে গুর্খা সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে এই উৎসব চলে। শহরের জেল রোডের সুর নিকেতন ভবনে এই উৎসবের উদ্বোধন করেন রাঙামাটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও দৈনিক গিরি দর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমদ।


রাঙামাটি গুর্খা সম্প্রদায়ের নেতা ও সুর নিকেতন প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি নৃ-গোষ্ঠী ইনষ্টিটিউটের পরিচালক রুনেল চাকমা,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মৃত্তিকা চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম শামসুল আলম, রাঙামাটি সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মিল্টন বাহাদুর, রাঙামাটি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মনসুর আহম্মেদ প্রমূখ। আলোচনা সভা শেষে গুর্খা সম্প্রদায়ের পক্ষ থেকে নিজস্ব আচার অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে সকলকে কপালে টিকা লাগানোর মাধ্যমে বিজয়া দশমী ফোটা প্রদান করা হয়।


সভায় বক্তারা, এই উৎসবের মাধ্যমে সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহাদ্য উত্তর উত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত গুর্খা সম্প্রদায়কে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তালিকায় অর্ন্তভূক্ত করায় বর্তমান সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ