• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসবের সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2020   Wednesday

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে ৫দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বোর্ডের সভা কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নববিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব মোঃ মেসবাহুল ইসলাম, ইন্ডিয়া ন্যাশনাল এ্যাডভেঞ্জার ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট রান এস ভ্রিমা, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উপদেষ্টা লেঃ জেনারেল (অবঃ) এটিএম জহিরুল আলম, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইনুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে ভারত, নেপাল ও অষ্ট্রেলিয়া থেকে ১৬ জন অতিথি উৎসবে যোগ দিয়েছেন।


পরে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসবে বিভিন্ন অ্যাডভেঞ্চার কার্যক্রমে অংশগ্রহণকারী দেশ বিদেশের মোট ১০০জন অ্যাডভেঞ্চারে অংশগ্রহনকারীদের পুরস্কার প্রদানসহ বাংলাদেশের প্রথম এ্যাভারেষ্ট জয়ী পর্বতারোহী নিশাত মজুমদারকে সম্মাননা প্রদান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, জাতির জনকের জন্ম শতবার্ষিকী আরো স্মরনীয় করে রাখতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যে আয়োজন করেছে তা শুধু পার্বত্য অঞ্চল নয়, দেশে ও বিদেশের তরুন সমাজকে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি জাতির জনককে স্মরণের মাধ্যমে তার স্বপ্ন বাস্তবায়নে আরো অনুপ্রানীত হবে এই অঞ্চলের মানুষ বলে আশা প্রকাশ করেন তিনি।


উল্লেখ্য, অ্যাডভেঞ্চার উৎসবে প্রতিযোগিতার মধ্যে ছিল মাউন্টেইন বাইকিং, কায়াকিং, দি ট্রেইল হাইকিং, কেভ ডিসকভারি,হাইকিং, ট্রেইল রান, ফুরমোন বাইকিংসহ ইত্যাদি। তিন পার্বত্য জেলা রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়িতে পৃথকভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ