• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বরকলে শুরু হয়েছে জেএসসি পরীক্ষা

ববরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2019   Saturday

সারা দেশের ন্যায়  বরকলে জেএসসি পরীক্ষা  শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা ১ম পত্রের পরীক্ষা শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

জানা যায়, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও সুবলং উচ্চ  বিদ্যালয়ের দুই কেন্দ্রে শুরু হলো জেএসসি পরীক্ষা। বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী সংখ্যা সর্বমোট ৪০২ জন ও সুবলং উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী সংখ্যা সর্বমোট ৩০২জন। দুই কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছাত্র ৩৬০ ও ছাত্রী ৩৪৪ জন সর্বমোট ৭০৪ জন। বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ৭টি ও সুবলং উচ্চ বিদ্যালয়ে ৫টি বিদ্যালয়ের পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী  ছাত্র ৯৯ ও ছাত্রী ৯৯ জন সর্বমোট ১৯৮ জন জুনোপহর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ২৫ ও ছাত্রী১৫ জন সর্বমোট ৪০ জন ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ২৫ ও ছাত্রী ২৪ জন সর্বমোট ৪৯ জন এ্যারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী  ছাত্র  ৬ ও ছাত্রী ৭ জন সর্বমোট ১৩ জন বামের মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ৮ ও ছাত্রী ৮ জন সর্বমোট ১৬ জন বড় হরিণা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ২১ ও ছাত্রী ৩১ জন সর্বমোট ৬৮ জন অাইমাছড়া মাইসছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ২০ ও ছাত্রী ১৪ জন সর্বমোট ৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।  অপরদিকে সুবলং উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ৪৫ ও ছাত্রী ৪০ জন সর্বমোট ৮৫ জন বিলছড়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ৩১ ও ছাত্রী ২৮ জন সর্বমোট ৫৯ জন বরুণাছড়ি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ৩৮ ও ছাত্রী ৪২ জন সর্বমোট ৮০ জন হাজাছড়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ২৬ ও ছাত্রী ২৫ জন সর্বমোট ৫১ জন ও বরুণাছড়ি জোন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ১৬ ও ছাত্রী ১১ জন সর্বমোট ২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।  এসময় কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও  উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান অাহমেদ সদস্য ও বড় হরিণা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উল্লাস চাকমা হল সুপার ও জুনোপহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সুর চাকমা ও কেন্দ্র সচিব ও বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অাব্দুল হান্নান পাটোয়ারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।                         

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ