• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে পিএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2019   Saturday

পিএসসি পরীক্ষা চলাকালী পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। শনিবার মাইকিং করে এতথ্য জানান খাগড়াছড়ি জেলা তথ্য অফিস।

 

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ সুষ্ঠু ও নকলমুক্ত ভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্দেশে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারামতে জেলা তথ্য অফিস খাগড়াছড়ি এর মাধ্যমে মাইকিং করা হয়েছে। মাইকিং সূত্রে জানা যায়- আগামী ১৭ হতে ২৪ নভেম্বর ২০১৯ খ্রি. তারিখ পর্যন্ত খাগড়াছড়ি সদর উপজেলাধীন ১নং নুনছড়ি স.প্রা.বি., কমলছড়ি মূখ স.প্রা.বি., বীচিতলা স.প্রা.বি., ঠাকুরছড়া উচ্চ বি., সাতভাইয়া পাড়া স.প্রা.বি., পেরাছড়া উচ্চ বি., কৃপারোয়াজা পাড়া স.প্রা.বি. ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বি., গাছবান স.প্রা.বি., শিশু স.প্রা.বি., খাগড়াছড়ি মডেল স.প্রা.বি. খাগড়াপুর স.প্রা.বি. ও পানখাইয়া পাড়া স.প্রা.বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানের স্বার্থে খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট প্রতাপ চন্দ্র বিশ্বাস তাঁর উপর অর্পিত ক্ষমতাবলে শুধুমাত্র পরীক্ষা চলাকালীন ও দিনগুলিতে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ ব্যাসার্ধ এলাকায় ০৫ (পাঁচ) বা ততোধিক ব্যক্তির সভা সমাবেশ, মিছিল, মাইকিং, লাঠিসোটা বা আগ্নেয়াস্ত্র বহনসহ যে কোন আইন-শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের উপর ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারামতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আরও জানা যায়, এ আদেশ পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে পরীক্ষা শুরু হবার এক ঘন্টা পূর্ব হতে পরীক্ষা শেষ হবার পর এক ঘন্টা পর্যন্ত বলবৎ থাকবে তবে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না বলে জানান।


খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের মাইকিং এর মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলায় বিভিন্ন কেন্দ্র এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা করে জনসাধারণকে অবহিত করা হচ্ছে বলে জানান জেলা তথ্য অফিসের ঘোষক রিপু খীসা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ