• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

জুরাছড়িতে ছাত্রীকে ধর্ষণ ও নগ্ন ভিডিও চিত্র প্রচারের অভিযোগে যুবককে গ্রেফতার

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2015   Tuesday

রাঙামাটির জুড়াছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষার্থীর এক ছাত্রীকে ধর্ষণ ও নগ্ন ভিডিও চিত্র প্রচারের অভিযোগে মঙ্গলবার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার রনেশ চাকমা(২০)। সে বনযোগীছড়া ইউনিয়নের সুখেন্দু চাকমার বড় ছেলে। সে দীর্ঘ দিন ধরে উপজেলায় বিভিন্ন অপকর্ম করে আসছে।


অভিযোগে জানা গেছে, ২০ মার্চ ছাত্রীর বাড়ী থেকে তুলে এনে উপজেলার কোর্ট বিল্ডিং-এ (পুরাতন জেল হাজত) পরিত্যক্ত রুমে প্রথমে বন্দি করে রাখে। পরে তাকে ধর্ষণ ও নগ্ন ভিডিও চিত্র ধারন করে নরেশ চাকমা। ধর্ষণের বিষয়টি কাউকে বললে ভিডিও চিত্র ইন্টারনেটের মাধ্যমে প্রচারে হুমকি দেয় বলে ছাত্রীটিকে। নরেশ বিভিন্ন হুমকি ও বিষয়টি জানাজানি হলে বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের সদস্য সুশান্ত চাকমার সহযোগীতায় মেয়েটির বাবা থানায় মামলা দাখিল করেন।

 

বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের সদস্য সুশান্ত চাকমা জানান, ২০ মার্চ মেয়েটিকে রাতে নরেশ তুলে নিয়ে যায়। সামাজি চাপের মূখে ২১ মার্চ বিকালে ছাত্রীটিকে ছেড়ে দিতে বাধ্য হয়। পরে বিভিন্নভাবে নরেশ চাকমা মুঠো ফোনে এবং পরবর্তীতে নগ্ন ভিডিও চিত্র ইন্টারনেটের  মাধ্যমে প্রচার করার হুমকি দেয় ছাত্রী ও তার পরিবারকে। 


নরেশ চাকমার বাবা সুখেন্দু চাকমা আক্ষেপ করে জানান, ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে খুশি হয়েছি। সে কোন কথা শুনে না, নিজের ইচ্ছে মত চলা ফেরা করায় উশৃংখল হয়ে পড়েছে।


জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুফ সিদ্দিকী জানান নরেশ চাকমাকে নারী ও শিশু দমন আইন ও ফোটোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করা হয়েছে।  সে ছাড়া এ ঘটনায় অন্য কেউই জড়িত রয়েছে কিনা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ