• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2015   Wednesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বৃষ কেতু চাকমা।

 

এছাড়া এ আন্তবর্তীকালীন পরিষদের পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৪ জন।  এরা হলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, লংগদু উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ  জানে আলম, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ত্রিদিব কান্তি দাস,জুরাছড়ি উপজলো আওয়ামীলীগ নেতা জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বরকল উপজেলা আওয়ামীলীগ নেতা সুবীর কুমার চাকমা, অমিত চাকমা(রাজু), রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধন মনি চাকমা, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও  বর্তমান জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ নেতা থোয়াই চিং মারমা, যুবলীগ নেতা স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাজস্থলী উপজেলা আওয়ামীলীগ নেতা চান মুনি তংচংগ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ নেতা রেমালিয়ানা পাংখোয়া, রাঙামাটি পেৌর সভার কাউন্সিলর জেবুননেছা রহিম ও সাবেক আওয়ামীলীগ নেতা প্রয়াত  অনিল চন্দ্র তংচংগ্যার সহ-ধর্মীনি সাত্বনা চাকমা।

 

বুধবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় থেকে পাঠানো ফ্যাক্স বার্তায় রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব ফারহানা হায়াতের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে এ কথা জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপণে বলা হয়েছে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯, ১৯৯৭ সালে সংশোধিত ১৬(ক)(২), (৪) উপধারা এবং ২০১৪ সালের সংশোধিত ৪(২) এর উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আর্ন্তবর্তীকালীন পরিষদের পূনর্গঠিত করেছে। এ প্রজ্ঞাপণ দ্বারা পূর্বে গঠিত পরিষদ বাতিল  এবং পুনরাদেশ না পর্ষন্ত পূনর্গঠিত আন্তবর্তীকালীন পরিষদ দায়িত্ব পালন করবেন।

 

উল্লেখ্য,  ২৩ নভেম্বর জাতীয় সংসদের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ১ জন চেয়ারম্যান ও ১৪ সদস্য করে আর্ন্তবর্তীকালীন পরিষদের বিল আকারে পাস করা হয়। এর আগে এ আন্তবর্তীকালীন পরিষদের ১ জন চেয়ারম্যান ও ৪ জন সদস্য ছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ