• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামে রেশন বিতরণ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2015   Tuesday

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ২৪টি গুচ্ছগ্রামে ৬ মাস ধরে রেশন বিতরণ বন্ধের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কার্ডধারীরা।

 

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্যে দেন রেশন আদায় সংগ্রাম পরিষরে আহবায়ক  মো:হাফেজ পাটোয়ারী, নুরুল ইসলাম নাহিদ, খোরশেদ আলম ও মাটিরাঙ্গা উপজেলা পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আনিছুজ্জামান। মানববন্ধন ও অবস্থান কর্মসূচী শেষে অন্যানদের সাথে নিয়ে রেশন আদায় সংগ্রাম পরিষদ’র আহবায়ক মো: হাফেজ পাটোয়ারী “মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান বকাউল‘র মাধ্যমে খাগড়াছড়ি জেলা প্রশাসকের বরাবরে স্মারকলীপি প্রদান করেন।

 

এর আগে উপজেলার আমতলী ইউনিয়নে রেশন বঞ্চিতরা মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও পরে পরিষদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেন।

 

বক্তারা এসময় বিগত ছয় মাসেরও বেশী সময় ধরে রেশনের ডিও বন্ধ থাকায় গুচ্ছগ্রামবাসীর দুর্দশার জীবন যাপন করছে উল্লেখ করে ১০ এপ্রিলের মধ্যে হাইকোর্টে দায়ের করা অহেতুক মামলা প্রত্যাহার করা না হলে ১১ এপ্রিল থেকে মাটিরাঙ্গায় লাগাতার ধর্মঘটের ঘোষণা দেন।

 

বক্তারা অবিলম্বে তাদের প্রাপ্য রেশনের দাবী জানিয়ে বলেন,কিছু স্বার্থান্বেষী মহল হাইকোর্টে মামলা করে জনগণকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। 

 

উল্লেখ্য,মাটিরাঙ্গা উপজেলার ২৪ টি গুচ্ছগ্রামে নতুন প্রকল্প চেয়ারম্যান নিয়োগের পর সাবেক প্রকল্প চেয়ারম্যানদের পক্ষ নতুন চেয়ারম্যান নিয়োগের বিরোধীতা করে হাইকোর্টে রিট করলে অক্টোবর মাস থেকে রেশন প্রদান স্থগিত থাকার ফলে  গুচ্ছগ্রামের ২৪ গ্রামের ৯ হাজার ২‘শ ৬২ রেশনকার্ডধারী পরিবারে অভাব-অনটন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ