• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মহালছড়িতে জোনকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন টিলাপাড়া একাদশ

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2020   Wednesday

মঙ্গলবার খাগড়াছড়ির মহালছড়িতে হাজারো দর্শকের টান টান উত্তেজনায় মহালছড়ি জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট এর চুড়ান্ত পর্বের খেলা সম্পন্ন হয়েছে ।টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিলাপাড়া একাদশ।

 

মহালছড়ি উপজেলা মাঠে ফাইনাল খেলা ও  পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান পিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন,  উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মঞ্জুরুল হাসান পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান পাটোয়ারী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

 

শেখ রাসেল একাদশ বনাম টিলাপাড়া একাদশ এর মধ্যকার ফাইনাল খেলা নির্ধারিত ৯০ মিনিটে অমিমাংসীত ভাবে শেষ হয়ে অতিরিক্ত সময়ে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় টিলাপাড়া একাদশ। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন টিলাপাড়া একাদশের খেলোয়াড় মেহেদি হাসান রাজিব। সেরা গোলদাতার পুরস্কার লাভ করেন শেখ রাসেল একাদশের সবুজ মিয়া।

 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি। খেলা শেষে মহালছড়ি শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা করলে সম্প্রীতির  মানসিকতা বাড়িয়ে তোলে।  প্রতিটি মানুষের আত্মসম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এরই ধারাবাহিকতায় মহালছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মহালছড়ি জোনের পক্ষ থেকে এ টুর্ণামেন্ট এর আয়োজন করা হয়।  ভবিষ্যতেও সম্প্রীতি বজায় রাখতে এই ধারাবাহিকতা বজায় থাকবে।

 

উল্লেখ্য, গেল ১১ জানুয়ারি থেকে স্থানীয় ১২টি শক্তিশালী টিম দিয়ে মহালছড়ি জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ