• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে জেলা প্রশাসক টি-টোয়েন্টি ক্রিকেট গোল্ডকাপে চ্যাম্পিয়ন সূর্য শিখা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2020   Friday

খাগড়াছড়ি জেলা প্রশাসক টি-টোয়েন্টি ক্রিকেট গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে সূর্যশিখা ক্লাব। বৃহস্পতিবার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রজন্ম ক্লাব বনাম সূর্য শিখা ক্লাব প্রতিদ্বন্ধীতা করে। সূর্য শিখা ক্লাবের ১৮৯ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রানে টুর্নামেন্টের রানার্স আপ দল হয় প্রজন্ম ক্লাব।

 

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাবিব উল্লাহ মারুফ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলদের স্বাগত জানিয়ে বলেন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা যেন আগামী আরও ২ বছর ক্রিকেট টূর্ণামেন্ট চালাতে পারে সে জন্য পৃষ্ঠপোষকতা করবে জেলা প্রশাসন। জেলা ক্রীড়া সংস্থাকে এ জন্য ৫ লক্ষ টাকা অর্থ সহায়তা দেন তিনি। 

 

জেলা প্রশাসকের সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা বলেন,  পার্বত্য চট্টগ্রামে পৃষ্ঠপোষকতার অভাবে বিভিন্ন খেলাধুলা পরিচালনা করতে হিমশিমে পড়তে হয় ক্রীড়া সংগঠকদের। এভাবে যদি সহযোগীতা পাওয়া যায় তবে সারাবছর এ জেলার ক্রীড়াঙ্গন সচল থাকবে। 

 

টূর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সূর্যশিখার ইসরাত হোসেন শুভ ও ম্যাচ সেরা খেলোয়াড হন প্রজন্ম ক্লাবের মো. ইরফান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ