• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

পার্বত্য চুক্তির ২৩ বছর পূর্তি উপলে নানিয়ারচর সদর জোনের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে
পার্বত্য শান্তি চুক্তির বেশীর ভাগ ধারাই বাস্তবায়িত হয়েছে-ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2020   Saturday

রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান বলেন, পার্বত্য অঞ্চলে ২১ বছরের ভ্রাতৃঘাতি সংঘাত হয়েছে রক্তপাত হয়েছে এই সংঘাত ও রক্তপাত বন্ধ করতে জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা ১৯৯৭ সালের ২ ডিসেম্বর জনসংহতি সমিতির সাথে পার্বত্য শান্তি চুক্তি করেছিলো। ইতিমধ্যে পার্বত্য শান্তি চুক্তির বেশীর ভাগ ধারাই বাস্তবায়িত হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৩ বছর পূর্তি উপলে শনিবার রাঙামাটির নানিয়ারচর সদর জোনের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


তিনি আরো বলেন, শেখ হাসিনা উদার মন নিয়ে সকল সুযোগ সুবিধা দিয়ে পার্বত্য শান্তি চুক্তি করেছেন যাতে আমরা সকলেই শান্তির দ্বার প্রান্তে উপনীত হতে পারি। তিনি এই চুক্তি বাস্তাবায়ন মাধ্যমে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উন্নয়ন তড়ান্বিত করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন।

 

কাপ্তাই হ্রদে আয়োজিত  নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান। এ সময় রাঙামাটি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল ইসলাম, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল এ,কে,এম সালাউদ্দিন আজাদ,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রীদিব কান্তি দাশ, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা  প্রমুখ।


এর আগে নানিয়ারচরের কাপ্তাই হ্রদের ছয় কুরি বিল  থেকে জোন সদর ঘাট পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদেও মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ