• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

জুরাছড়িতে চিকিৎসক ও পুলিশকে পিপিই প্রদান

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2020   Tuesday

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাদের জন্য ১৮টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছে উপজেলা প্রশাসন। 

 

সোমবার সন্ধ্যায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তুলে দেন ইউএনও মোঃ মাহফুজুর মরহমান। এসব পিপিই উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে ও সুরক্ষা সরঞ্জাম গ্রহন করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাঈদ আবেদীন। এছাড়া দুর্যোগকালীন মোবেলার জন্য পুলিশদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাইয়ের কাছে। এ সময় জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা উপস্থিত ছিলেন।


আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাঈদ আবেদীন বলেন, রাঙামাটির জুরাছড়ি উপজেলা খুবই দুর্গম ও নৌ পথে যাতায়তের একমাত্র মাধ্যম। এমন অবস্থায় করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় সরকারি ভাবে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) মাত্র ৫টি সরবরাহ করা হয়েছে। চিকিৎসক ও নার্স অনুসারে খুবই স্বল্প। ফলে চিকিৎসকদের রোগীদের চিকিৎসা সেবা দিতে হচ্ছে নিরাপদ হীনভাবে। উপজেলা প্রশাসনের সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও সুরক্ষা সরঞ্জাম পাওয়াই চিকিৎসকরা নিরাপদে চিকিৎসা সেবা ও নিজেদের সুরক্ষা রাখতে পারবে।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান, এই দুর্যোগকালীন সময়ে চিকিৎসকরাই জাতির প্রাণ হয়ে দাড়িয়েছে। জীবনের মায়া ছেড়ে চিকিৎসা সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে তারা। সুতরাং রোগীদের চিকিৎসা সেবা নিবিঘ্নে করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও সুরক্ষা সরঞ্জাম প্রদান করা হয়েছে।


তিনি আরো জানান, ইউনিয়ন পরিষেদের মাধ্যমে আরো সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও সুরক্ষা সরঞ্জাম ক্রয়ের উদ্যেগ নেওয়া হচ্ছে। এসব কমিউনিটি ক্লিনিক বিভিন্ন সেবা দান প্রতিষ্ঠানে প্রদান করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ